Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
বঙ্গবীর কাদের সিদ্দিকী
রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে যায় না
Published : Sunday, 11 May, 2025 at 11:22 PM

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, এখন একটা বৈরী হওয়া বইছে, একটা জিনিস বুঝতে হবে শেখ হাসিনার দল, মওলানা ভাসানীর তৈরি করা দল, বঙ্গবন্ধুর লালন পালন করা দল। যে দল বাংলাদেশের স্বাধীনতা এনেছে, সেই হুজুর মওলানা ভাসানীর দল, বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না। সেটা সিদ্ধ হবে না নিষিদ্ধ হবে রায় দেওয়ার মালিক হচ্ছে জনগণ।

রোববার (১১ মে) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতীহাটি গ্রামে এলাকার মানুষের সাথে সাক্ষাৎ করতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে যায় না। জনগণ যদি তার থেকে মুখ ফিরিয়ে নেয়, অনুমোদন দিলেও সে দল দাঁড়াতে পারে না। 

আওয়ামী লীগের যারা অন্যায় করেছে, ভুল করেছে, তাদের বিচার হবে এবং আইনের ধারা, বিচারের ধারায় দোষী সাব্যস্ত হলে তাদের শাস্তি হবে। কিন্তু কোনো পরিষদ সিদ্ধান্ত নিলেই সেটা কার্যকর হবে বা সেটাই শুদ্ধ, সেটা ঠিক না।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
ওবায়দুল কাদের-নাছিমসহ শীর্ষ ৭ নেতার রায় আজ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 15 September, 2026
ওবায়দুল কাদের সহ সাত আসামির রায় কাল
নিজস্ব প্রতিবেদক
Monday, 14 September, 2026
বিদিশার জামিন নামঞ্জুর
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up