Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ফের লঘুচাপের পূর্বাভাস, সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা
Published : Thursday, 12 November, 2026 at 12:29 PM

সমুদ্রে ফের লঘুচাপের পূর্বাভাস

সমুদ্রে ফের লঘুচাপের পূর্বাভাস

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ১৩ নভেম্বরের কাছাকাছি সময়ে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশের ৮ বিভাগেই বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী সময়ের আবহাওয়ার পূর্বাভাসে তথ্যটি জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর মধ্যেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ১৩ নভেম্বরের কাছাকাছি সময়ে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, দেশের সব বিভাগেই দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৪ শতাংশ। এ সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 11 November, 2026
আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
নিজস্ব প্রতিবেদক
Monday, 9 November, 2026
আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ
নিজস্ব প্রতিবেদক
Monday, 9 November, 2026
পঞ্চগড়ে ১৫ ডিগ্রিতে তাপমাত্রার পারদ
পঞ্চগড় প্রতিনিধি
Monday, 9 November, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up