Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা
Published : Thursday, 12 November, 2026 at 2:13 PM

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, ছবিঃ সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, ছবিঃ সংগৃহীত

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারী শ্রমিকদের সরাতে বাধ্য হয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এরপর শ্রমিকরা সরে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়, তবে কিছুটা ধীরগতি রয়েছে। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের মৌচাক এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় কয়েকটি কারখানার শ্রমিকরা ন্যূনতম মজুরিসহ একাধিক দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ ভোগান্তির সৃষ্টি হয়। 

খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রথমে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে বাধ্য হয়ে সকাল ১০টার দিকে সাউন্ড গ্রেনেড ছুড়ে ধাওয়া দিলে শ্রমিকরা মহাসড়কের অন্য যায়গায় আবারও জড়ো হতে শুরু করেন। এরপর আইনশৃঙ্খলা বাহিনী আবারও ধাওয়া দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেন। এরপর ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকালে কালিয়াকৈরের মৌচাকে শ্রমিকরা অবস্থান নিয়ে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছিলেন। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট তারা মহাসড়কে অবস্থান করেন। পরে বাধ্য হয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পল্লী বিদ্যুতের শ্রমিকরাও মহাসড়কে অবস্থায় নিয়েছিলেন এবং জরুনের দিকেও শ্রমিকরা অবস্থান নেওয়া চেষ্টা করেছিলেন। তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় সব মিলিয়ে ৮ থেকে ৯টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ফের কমলো স্বর্ণের দাম, ভরি কত
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 11 November, 2026
স্বর্ণের দাম কমে যত টাকায় বিক্রি হচ্ছে আজ
নিজস্ব প্রতিবেদক
Monday, 9 November, 2026
তিন দফা বাড়ার পর কমল সোনার দাম
নিজস্ব প্রতিবেদক
Friday, 6 November, 2026
বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 6 November, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up