Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
বিএনপিকে আরও ত্যাগ স্বীকার করতে হবে
Published : Monday, 12 May, 2025 at 7:13 PM

 শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সামনের দিনগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনগুলোতে আমাদের আরও ত্যাগ স্বীকার করতে হবে, আগেও আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি। আমাদের লড়াই সংগ্রাম কিন্তু এখনো শেষ হয়নি। আমরা মনে করছি, দেশ গড়তে হলে সবাইকে নিয়ে দেশ গড়তে হবে। কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছাতে হলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সোমবার (১২ মে) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ রাজিবপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ১নং ওয়ার্ড বিএনপির প্রতিনিধি নির্বাচন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, আমরা শাহবাগ ও যমুনায় কিছু স্লোগান লক্ষ্য করেছি- স্বল্প সংখ্যক লোকের সেই স্লোগান আমাদের ব্যথিত করেছে, মনে দাগ কেটেছে। শাহবাগ ও যমুনায় নিয়মতান্ত্রিক আন্দোলন হতে পারতো কিন্তু সেই শাহবাগে যদি জাতীয় সঙ্গীত গাওয়ার ক্ষেত্রে বাধা আসে, বিএনপিকে নিয়ে কেউ কেউ ভুয়া ভুয়া স্লোগান দেয়, গোলাম আজমের বাংলায় এসব কথা বলে তা কিন্তু হয় না।

তিনি বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করেছি কিন্তু কেন কী কারণে শাহবাগে কারো কারো উপস্থিতিতে এ ধরনের স্লোগান দেয়া হয়েছে, তারা আসলে কী চায়, কাদের মধ্যে দেশপ্রেম আছে কি না তা বিচার-বিশ্লেষণের সময় কিন্তু এখন। তাদের শুভ বুদ্ধি উদয় হওয়ার প্রয়োজন।

তিনি আরও বলেন, দেশের জন্য লড়াই সংগ্রাম করবো, গণতন্ত্র আমাদের প্রতিষ্ঠিত করতেই হবে। জনগণের সরকার আমাদের প্রয়োজন। কারণ, জনগণের সরকারেই আস্থা, বিশ্বাস ও স্থিতিশীলতা। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী দল, বিএনপির মধ্যে কোনো ফ্যাসিবাদ, স্বৈরাচারী শাসন ও কর্তৃত্ববাদী শাসন ছিল না। তাই এখনো সময় আছে আসুন- আমরা সবাই দেশ গঠনে ঐক্যবদ্ধ থাকি।

এ্যানি বলেন, মানুষ এখন আর বারবার মিছিল করবে, মিটিং করবে এটা পছন্দ করে না। মানুষ আন্দোলন করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। মানুষ এখন দেশ গড়তে চায়। মানুষ এখন দেশের কথা চিন্তা করে। তাই আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি, দেশটাকে গড়ি।

তিনি আরও বলেন, বিএনপির মধ্যে কোনো ফ্যাসিবাদ ছিল না, বিএনপির মধ্যে কোনো একদলীয় শাসন ব্যবস্থা ছিল না, এক ব্যক্তির শাসন ছিল না, স্বৈরাচারী শাসন ছিল না। বিএনপি সেই দল সবাইকে নিয়ে দেশ চালিয়েছে। আগামীতেও বিএনপি সবাইকে নিয়ে চিন্তা করছে। তার প্রমাণ ৩১ দফা।

এসময় অন্যদের মধ্যে ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূইয়া, মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ ও এমরান হোসেন প্রমুখ।


দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
Sunday, 30 November, 2025
দেশে ফেরা নিয়ে যা বললেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
Saturday, 29 November, 2025
বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
Thursday, 27 November, 2025
সিসিইউতে বেগম খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
Thursday, 27 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up