Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
শেখ হাসিনার নামে মামলা, ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহার
Published : Wednesday, 21 May, 2025 at 11:59 PM, Update: 22.05.2025 1:05:21 AM

শেখ হাসিনার নামে মামলা,  ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহার

শেখ হাসিনার নামে মামলা, ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহার

২০২৪ সালের ডামি নির্বাচন আয়োজন ও ভোট চুরির অভিযোগে ক্ষমতাচূত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিইসিসহ সংশ্লিষ্ট ১৯৩ জনের নামে টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার একটি আদালতে দায়ের করা মামলা ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করা হয়েছে। 

আদালতের পরিদর্শক মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

লুৎফর রহমান বলেন, বুধবার (২১ মে) সকালে জেলার ভূঞাপুর উপজেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে বাদি কামরুল হাসান মামলাটি প্রত্যাহারের আবেদন করেন। 

বিচারক রুমেলিয়া সিরাজাম মামলার বাদি ও বাদীপক্ষের আইনজীবী আবু রায়হান খানের বক্তব্য শোনেন এবং মামলাটি নথিজাত করার আদেশ দেন। 

এতে মামলাটি আর চালানোর প্রয়োজন রইল না,” বলেন লুৎফর রহমান।

গত সোমবার (১৯ মে)ওই আদালতে মামলাটি দায়ের করা হয়েছিল। মামলায় স্থানীয় পাঁচ সাংবাদিককে আসামি করায় জেলা জুড়ে প্রতিবাদের ঝড় উঠে। মঙ্গলবার(২০ মে) দিনভর নানা নাটকীয়তার পর মামলায় অভিযুক্ত পাঁচ সাংবাদিকের নাম বাতিল চেয়ে বাদি কামরুল হাসান আদালতে অনাপত্তিপত্র দেন।

বাদিপক্ষের আইনজীবী আবু রায়হান খান বলেন,২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি ও ভোট চুরির নির্বাচন আখ্যায়িত করে দায়ের করা মামলাটি বাদি প্রত্যাহার করে নিয়েছেন। ১৯ মে দায়েরকৃত মামলায় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে নির্বাচন সংশ্লিষ্ট মোট ১৯৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনেন। 

আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে বাদির জবানবন্দি গ্রহণ করে ভূঞাপুর থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে আগামি ১৩ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
শেখ হাসিনার যত ভুল
দেশ সংবাদ ডেস্ক
Tuesday, 18 November, 2025
হাসিনার রায়ের খবর বিশ্ব মিডিয়ায়
নিজস্ব প্রতিবেদক
Monday, 17 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up