Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
বাংলাদেশের সিঙ্গাপুর মিশন শুরু, শনিবার ভুটান
Published : Friday, 30 May, 2025 at 11:52 PM

বাংলাদেশের সিঙ্গাপুর মিশন শুরু, শনিবার ভুটান

বাংলাদেশের সিঙ্গাপুর মিশন শুরু, শনিবার ভুটান

১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। সেই ম্যাচের জন্য আজ বাংলাদেশ দলের ফুটবলাররা ম্যানেজার আমের খানের কাছে রিপোর্টিং করেছেন। 

২৬ জন ফুটবলারের মধ্যে হামজা চৌধুরি ও সামিত সোম ছাড়া বাকি সবাই আজ নির্ধারিত সময়ে ক্যাম্পে যোগ দিয়েছেন। হামজা ২ জুন ও সামিত ৪ জুন সকালে যথাক্রমে ইংল্যান্ড ও কানাডা থেকে ঢাকা আসবেন।

১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলার আগে বাংলাদেশ একটি প্রীতি ম্যাচ খেলবে। সেই প্রীতি ম্যাচের প্রতিপক্ষ ভুটান আগামীকাল ঢাকা আসছে। 

ভুটানের বিপক্ষে ৪ জুনের ম্যাচটি প্রীতি হলেও গুরুত্ব সহকারেই দেখছেন কোচ হ্যাভিয়ের, 'ভুটান ম্যাচ দিয়েই মূলত জাতীয় স্টেডিয়ামে অনেক দিন পর খেলা ফিরছে। মাঠ ও পরিবেশের সঙ্গে ফুটবলারদের মানিয়ে নেয়ার জন্য এটা বেশ গুরুত্বপূর্ণ।'

বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন ভেন্যু জাতীয় স্টেডিয়াম। ঢাকায় গতকাল ও আজ বৃষ্টি হয়েছে। এই আবহাওয়ায় অনুশীলন ভেন্যু নিয়ে খানিকটা শঙ্কায় কোচ হ্যাভিয়ের, 'আগামীকাল সকাল পর্যন্ত আমরা আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করব। সেই অনুযায়ী পদক্ষেপ নেব।' অনুশীলন প্রসঙ্গে ম্যানেজার আমের খান বলেন, 'বৃষ্টি হলে তো জাতীয় স্টেডিয়ামের মতো অন্য ঘাসের মাঠেও সমস্যা হবে সেক্ষেত্রে হয়তো বসুন্ধরা কিংস অ্যারেনার অনুশীলন গ্রাউন্ডে যেতে হতে পারে।'

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
২২ বছর পর বাংলাদেশের ভারত বধ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 18 November, 2025
চার মিনিটে হামজার দুই গোলে বাংলাদেশের লিড
নিজস্ব প্রতিবেদক
Thursday, 13 November, 2025
৫ গোল হজমে স্বপ্ন শেষ বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক
Saturday, 18 October, 2025
হংকংয়ে অনুশীলনে হামজারা
ক্রীড়া ডেস্ক
Saturday, 11 October, 2025
ফিফা বিশ্বকাপ টিকিটের মূল্য ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 4 September, 2025
অবশেষে নেপাল পৌঁছালেন জামালরা
ক্রীড়া প্রতিবেদক
Wednesday, 3 September, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up