Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
বিএসএফ সদস্যের বাংলাদেশে প্রবেশ, পতাকা বৈঠকে হস্তান্তর
Published : Wednesday, 4 June, 2025 at 2:09 PM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গনেশ মুর্তি (৪৩) নামে বিএসএফের এক সিনিয়র কনস্টেবলকে আটকে রাখেন স্থানীয়রা। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দিয়েছে বিজিবি। 

বুধবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।

বিজিবি জানায়, বুধবার সকাল ৬টা ৫০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর জহুরপুর বিওপির একটি টহলদল টহল পরিচালনাকালে বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া নামকস্থান থেকে ৭১ ব্যাটালিয়ন বিএসএফের নুরপুর ক্যাম্পের সিনিয়র কনস্টেবল গনেশ মুর্তি নামের এক বিএসএফ সদস্যকে মদ্যপ অবস্থায় অস্ত্র ও গোলাবারুদসহ গ্রামবাসীর কাছ থেকে উদ্ধার করে। পরে বিজিবি হেফাজতে নেন। বেলা সাড়ে ১১টার দিকে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং আটককৃত বিএসএফ সদস্যকে বিধি মোতাবেক হস্তান্তর করা হয়। এছাড়া পতাকা বৈঠকে অবৈধ অনুপ্রবেশের ব্যপারে বিজিবির পক্ষ থেকে জোর প্রতিবাদ জানানো হয়েছে।

৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, বুধবার সকালে ৫৩ বিজিবির আওতাধীন জহুরপুর বিওপি এলাকা থেকে এক বিএসএফ সদস্যকে এলাকাবাসী আটকে রাখে। পরে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃত বিএসএফ সদস্যকে ফেরত দেওয়া হয়। এই সময় তার কাছে ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ পাওয়া যায় বলেও জানান তিনি।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
রাজশাহী থেকে এবার সারাদেশের বাস চলাচল বন্ধ
রাজশাহী প্রতিনিধি
Saturday, 5 September, 2026
রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
রাজশাহী প্রতিনিধি
Friday, 4 September, 2026
রাজশাহীতে ১০ মাসে ২৮ জন এইচআইভি পজিটিভ
রাজশাহী প্রতিনিধি
Wednesday, 5 November, 2025
আধিপত্য বিস্তারকে কেন্দ্র গোলাগুলি, নিহত ২
রাজশাহী প্রতিনিধি
Monday, 27 October, 2025
গ্যাস বেলুন বিস্ফোরণ, সাতজন দগ্ধ
রাজশাহী প্রতিনিধি
Friday, 10 October, 2025
ভোলাহাট সীমান্ত দিয়ে আবারও ১৯ জনকে পুশ-ইন
চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি
Wednesday, 24 September, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up