Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
ঈদের ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
Published : Sunday, 15 June, 2025 at 2:05 PM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টানা ১০ দিন বন্ধ থাকার পর রোববার থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম পূর্বের নিয়মে শুরু হয়েছে। পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটির কারণে গত ৫ থেকে ১৪ জুন পর্যন্ত বন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে এই সময়েও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল বলে জানান কর্তৃপক্ষ।

রোববার (১৫ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি বন্দরের আমদানি রফতানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন।

তিনি জানান, মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে বন্দর ব্যবহারকারীদের সঙ্গে আলোচনা করে ৫-১৪ জুন পর্যন্ত ১০ দিন বন্দরের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। টানা ঈদের ছুটি শেষে রোববার সকাল থেকে বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে। ফলে হিলি বন্দর এলাকায় আবারও কর্মচাঞ্চল্য ফিরে আসবে বলে আশা করছি।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের দায়িত্বপ্রাপ্ত অফিসার এসআই মো. আবু তালেব জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের বৈধ পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
রাজশাহীতে ১০ মাসে ২৮ জন এইচআইভি পজিটিভ
রাজশাহী প্রতিনিধি
Wednesday, 5 November, 2025
আধিপত্য বিস্তারকে কেন্দ্র গোলাগুলি, নিহত ২
রাজশাহী প্রতিনিধি
Monday, 27 October, 2025
গ্যাস বেলুন বিস্ফোরণ, সাতজন দগ্ধ
রাজশাহী প্রতিনিধি
Friday, 10 October, 2025
ভোলাহাট সীমান্ত দিয়ে আবারও ১৯ জনকে পুশ-ইন
চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি
Wednesday, 24 September, 2025
রাবিতে চলছে কমপ্লিট শাটডাউন
রাজশাহী প্রতিনিধি
Monday, 22 September, 2025
রেলপথ অবরোধ, ঢাকা-দিনাজপুর ট্রেন যোগাযোগ বন্ধ
দিনাজপুর প্রতিনিধি
Wednesday, 17 September, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up