আটককৃতরা ৪ মাস আগে দালালদের মাধ্যমে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। সেখানে বিভিন্ন পেশায় তারা কর্মরত ছিল। আটককৃতদের সোমবার বোচাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, বিজিবি ৪২ ব্যাটালিয়ন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৫ নং ছাতইল ইউনিয়নে চালান দিঘীপাড়া নামক সীমান্ত এলাকায় হতে বিজিবি টহল দল ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করে। সোমবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে বিজিবির অধীনস্থ পরমেশ্বপুর বিওবি সীমান্ত পিলার ৩৩১/৮ - এস হতে আনুমানিক ৩ শ গজ বাংলাদেশ অভ্যন্তরে বিজিবির টহল দল তাদের আটক করে।
বিজিবি কর্তৃক বিরল থানায় হস্তান্তরকৃত বাংলাদেশীরা হচ্ছেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মাহেরপুর এলাকার ফয়জুলের ছেলে জুবিয়ার (৪৫), একই এলাকার নারায়ণ চন্দ্র রায়ের ছেলে অতীন চন্দ্র রায়, বিরল উপজেলার বনগ্রাম এলাকার মোনাই চন্দ্র রায়ের ছেলে দীপক চন্দ্র রায় এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বরচুনা এলাকার সাইদুর রহমানের ছেলে তরিকুল ইসলাম।
আটককৃতদের আত্মীয় স্বজনদের মাধ্যমে বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র এবং জন্মনিবন্ধন সনদ যাচাই বাছাই করে বাংলাদেশী নাগরিকত্ব সঠিক পাওয়া গেছে। পরে আটককৃতদের আজ বোচাগঞ্জ থানা হস্তান্তর করা হয়েছে।