Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
৩ আগস্ট দেশ পুনর্গঠনে ইশতেহার ঘোষণা হবে
Published : Saturday, 5 July, 2025 at 8:25 PM

পথসভায় বক্তব্য দিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

পথসভায় বক্তব্য দিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

আগামী ৩ আগস্ট দেশ পুনর্গঠনে ইশতেহার ঘোষণা করা হবে জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘২০২৪ সালে আমরা আন্দোলন করেছিলাম, গণ-অভ্যুত্থান করেছিলাম শেখ হাসিনা সরকারের পতনের জন্য। আমাদের এবারের আন্দোলন, এবারের কর্মসূচি নতুন দেশ গঠনের। কারণ, আমরা বলেছিলাম, শুধু শেখ হাসিনার পতন নয়, দেশের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে।’

শনিবার (০৫ জুলাই) জয়পুরহাট জেলা শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এক পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। জুলাই পদযাত্রার পঞ্চম দিনে জয়পুরহাট জেলা এনসিপি এ পথসভার আয়োজন করে।

পথসভায় নাহিদ ইসলাম আরও বলেন, শুধু ক্ষমতার পরিবর্তন নয়, দলের পরিবর্তন নয়, মাফিয়া, দুর্নীতিবাজ সিস্টেমের পরিবর্তন করতে হবে। আমরা গত এক বছরে সেই সিস্টেমের পরিবর্তন দেখতে পাইনি। আমরা এলাকায় এলাকায় এখনো চাঁদাবাজি দেখি, সন্ত্রাসী দেখি, মাফিয়া সিস্টেম দেখি।

এর আগে বিকেল সোয়া চারটার দিকে শহরের সিও কলোনি এলাকা থেকে পদযাত্রা শুরু করেন এনসিপির নেতা-কর্মীরা। পথসভায় বিপুলসংখ্যক লোকের সমাগম হয়। গণ-অভ্যুত্থানের নেতাদের দেখতে প্রধান সড়কের দুই পাশে প্রচুর মানুষ ভিড় করেন।

পথসভায় নাহিদ ইসলাম বলেন, ‘বিপ্লবীরা এখনো ঘুমায় নাই। জয়পুরহাটবাসী এখনো ঘুমায় নাই। প্রিয় বন্ধুগণ, ২০২৪-এর জুলাই গণ-অভ্যুত্থানে এই জয়পুরহাটের সন্তানেরা শহীদ হয়েছে। গণ-অভ্যুত্থানে এই জয়পুরহাটের সন্তানেরা শহীদ হয়েছে। শহীদ মেহেদী হাসান, শহীদ রিতা আক্তার, শহীদ নজিবুল সরকার, শহীদ মিনহাজসহ সব শহীদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, জুলাই গণ-অভ্যুত্থানে এ জেলার যেসব সাহসী সন্তান আহত হয়েছিলেন। আরও স্মরণ করছি আমাদের নারীরা, আমাদের আলেম সমাজসহ যাঁরা গণ-অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন। আমরা যেভাবে এক দফার ঘোষণা দিয়েছিলাম, এ বছর শহীদ মিনারে ৩ আগস্ট একইভাবে বিচার, সংস্কার, নতুন সংবিধান এবং দেশ পুনর্গঠনে ইশতেহার ঘোষণা হবে। নিশ্চিতভাবে সেই ইশতেহারে জয়পুরহাটবাসীর ভবিষ্যৎ মুক্তির কথাও থাকবে। ইনশা আল্লাহ আপনাদের সঙ্গে দেখা হবে শহীদ মিনারে।’

এ সময় জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনীম জারাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পথসভায় ফিরোজ আলমগীরকে এনসিপির জয়পুরহাট জেলা সমন্বয়কারী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

পথসভায় উপস্থিত অন্তত ২৫-৩০ জন মধ্যবয়সী নারী-পুরুষের সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, গত ১৫ বছর অনেকগুলো রাজনৈতিক দল আন্দোলন-সংগ্রাম করে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে সরাতে পারেনি। ছাত্ররা আন্দোলন করে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে। নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলমের মতো আরও অনেক ছাত্ররা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তাঁরা বাংলার এসব সাহসী সন্তানকে দেখতে এসেছেন।

সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, আখতার হোসেন, সামান্তা শারমিন, তাসনীম জারাকে নিজ চোখে দেখার ইচ্ছা ছিল। এ কারণে পথসভায় তাঁদের দেখতে এসেছেন।

গৃহবধূ তামান্না ইসলাম বলেন, আমার মেয়ে সুমাইয়া ডা. তাসনীম জারাকে দেখবে। এ কারণে পথসভায় এসেছি। পথসভায় প্রচুর লোকসমাগম হয়েছে। এর মধ্যেই আমার মেয়ে তাসনীম জারার সঙ্গে সেলফি তুলেছে।

দেশ সংবাদ/ এসএইচ


আপনার মতামত দিন
কেবিনে কিছুটা ভালো আছেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
Monday, 24 November, 2025
পুলিশ-প্রশাসন কোনো একক দলের গোলাম হবে না
চট্টগ্রাম প্রতিনিধি
Sunday, 23 November, 2025
এনসিপির মনোনয়ন ফরম বিক্রি ১০১১টি
নিজস্ব প্রতিবেদক
Friday, 14 November, 2025
এনসিপি অফিসের সামনে ককটেল নিক্ষেপ
নিজস্ব প্রতিবেদক
Monday, 10 November, 2025
গুলি খেতে না চাইলে এনসিপিতে আসুন
চট্টগ্রাম প্রতিনিধি
Wednesday, 5 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up