Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
নারী ফুটবলাররা আর্থিকভাবে পিছিয়ে থাকবে না
Published : Saturday, 5 July, 2025 at 11:34 PM

নারী ফুটবলাররা আর্থিকভাবে পিছিয়ে থাকবে না

নারী ফুটবলাররা আর্থিকভাবে পিছিয়ে থাকবে না

এশিয়ান কাপ বাছাইয়ে আট গ্রুপ রয়েছে। আট গ্রুপের আট চ্যাম্পিয়ন আগামী বছর এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে। 

বাংলাদেশ সি গ্রুপ থেকে তিন ম্যাচে পূর্ণ নয় পয়েন্ট নিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। তিন ম্যাচে বাংলাদেশ ১৬ গোল দিয়েছে তিন প্রতিপক্ষকে। পক্ষান্তরে বাংলাদেশের জালে শুধু মাত্র মিয়ানমার একবার বল পাঠিয়েছিল।

নারী দলের এমন সাফল্যে উচ্ছ্বসিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। এশিয়ান কাপের বাছাই পর্বে এমন পারফরম্যান্সে আর্থিক পুরস্কার দেওয়ার কথাও ভাবছে বাফুফে। 

সভাপতি বলেন, ‘আর্থিক পুরস্কারের ব্যবস্থা করব। নারী সাফের জন্য যে অর্থ বরাদ্দে কথা বলা হয়েছিল সেটা এখনো তারা পায়নি। আশা  করি শিগগিরই তা পেয়ে যাবে। আগামী কয়েক মাসে আর্থিকভাবে কোনো নারী ফুটবলার পিছিয়ে থাকবে না।’

‘নারী দলের জন্য আজ পুরা পৃথিবী বাংলাদেশকে চিনছে। আমরা তাদের নিয়ে গর্বিত। এই সফলতার জন্য কিছু পুরস্কারের সিদ্ধান্ত নেব আমরা। এছাড়া ব্যক্তিগতভাবে কীভাবে তাদের উন্নয়নমূলক প্রশিক্ষণ দেওয়া যায় সেই উদ্যোগও আমরা নেব।’

দেশসংবাদ/এএসএস


আপনার মতামত দিন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 1 September, 2026
লিওনেল মেসির বাবা জর্জ মেসি আর নেই
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 8 August, 2026
তোপের মুখে পরিকল্পনা বাতিল করল ফিফা
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 1 August, 2026
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 29 July, 2026
ফ্রান্সের নতুন কোচ জিদান
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 28 July, 2026
২২ বছর পর বাংলাদেশের ভারত বধ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 18 November, 2025
চার মিনিটে হামজার দুই গোলে বাংলাদেশের লিড
নিজস্ব প্রতিবেদক
Thursday, 13 November, 2025
৫ গোল হজমে স্বপ্ন শেষ বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক
Saturday, 18 October, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up