Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
হত্যার তিন দিন পর বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ
Published : Sunday, 6 July, 2025 at 2:52 PM, Update: 06.07.2025 2:56:45 PM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশি যুবক ইব্রাহীমকে (৩৫) গুলি করে হত্যার তিন দিন পর শনিবার (০৫ জুলাই) রাত ৮টায় লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আইনি প্রক্রিয়া শেষে পোরশা সীমান্তের ২৩২ নং পিলার এলাকার কাতলামারী নামক স্থানে বিজিবি-বিএসএফ দুই পক্ষের পতাকা বৈঠকের মাধ্যমে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়। এ সময় পুলিশ, বিজিবি ও বিএসএফ  কর্মকর্তা, নিহতের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, সাপাহার উপজেলার রোদগ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে ইব্রাহীম গত বুধবার রাতে নিতপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন।

পরদিন সকালে সীমান্তের ২২৯ মেইন পিলারে কাছে ভারতের অভ্যন্তরে লাশ দেখতে পান স্থানীয়রা। পরে দুপুরে বিএসএফ সদস্যরা এসে লাশটি নিয়ে যায়।

এ ঘটনায় বিজিবি-বিএসএফ এর মধ্যে কথা হলেও বিএসএফ সদস্যরা লাশ নিয়ে যাওয়ার কথা অস্বীকার করেন। এর একদিন পর বিএসএফ সদস্যরা এর সত্যতা স্বীকার করেন এবং তিন দিন পর লাশ ফেরত দিলেন।

বিষয়টি ১৬বিজিবি নিতপুর ক্যাম্পের কম্পানী কমান্ডার সুবেদার মাহফুজুর রহমান নিশ্চিত করেছেন।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
রাজশাহী থেকে এবার সারাদেশের বাস চলাচল বন্ধ
রাজশাহী প্রতিনিধি
Saturday, 5 September, 2026
রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
রাজশাহী প্রতিনিধি
Friday, 4 September, 2026
রাজশাহীতে ১০ মাসে ২৮ জন এইচআইভি পজিটিভ
রাজশাহী প্রতিনিধি
Wednesday, 5 November, 2025
আধিপত্য বিস্তারকে কেন্দ্র গোলাগুলি, নিহত ২
রাজশাহী প্রতিনিধি
Monday, 27 October, 2025
গ্যাস বেলুন বিস্ফোরণ, সাতজন দগ্ধ
রাজশাহী প্রতিনিধি
Friday, 10 October, 2025
ভোলাহাট সীমান্ত দিয়ে আবারও ১৯ জনকে পুশ-ইন
চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি
Wednesday, 24 September, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up