Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
চতুর্থবার বাবা হলেন নেইমার
Published : Sunday, 6 July, 2025 at 6:26 PM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চতুর্থবারের মতো বাবা হয়েছেন নেইমার। তার ও ব্রুনা বিয়ানকার্দির ঘর আলো করে এসেছে তাদের দ্বিতীয় কন্যাসন্তান। গতকাল সাও পাওলোর ভিলা নোভা স্টার হাসপাতালে জন্ম হয় কন্যাসন্তান মেলের।

মেলের আগে গত ২০২৩ সালে নেইমার-বিয়ানকার্দি দম্পতির প্রথম কন্যাসন্তান মাভির জন্ম হয়।

নেইমারের কোলে মাভি ও নিজের কোলে ছোট্ট মেলের ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে বিয়ানকার্দি লিখেছেন, ‘আমাদের প্রিয় এসেছে, আমাদের জীবন এখন আরো সম্পূর্ণ ও মধুর হয়েছে। স্বাগত, প্রিয় কন্যা! ঈশ্বর তোমার জীবনে আশীর্বাদে ভরে তুলুক এবং সব খারাপ থেকে তোমাকে রক্ষা করুন। তোমার সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, আমরা তোমাকে ভালোবাসি!’

প্রেমিকা-সন্তানের সঙ্গে থাকতেই সান্তোসের কাছ থেকে ছুটি নেন নেইমার। ব্রাজিলিয়ান তারকা ও বিয়ানকার্দির দ্বিতীয় সন্তান হলেও নেইমারের চতুর্থ।

৩৩ বছর বয়সী স্ট্রাইকার প্রথম বাবা হন ২০১১ সালে। তার প্রথম প্রেমিকা কারোলিনা দান্তাসের গর্ভে জন্ম নেয় পুত্র দাভি লুকা। কারোলিনার সঙ্গে সম্পর্ক ভেঙে গেলেও পুত্র লুকা সাবেক বার্সেলোনা ও পিএসজির তারকার সঙ্গেই থাকেন।

এর বাইরে ব্রাজিলিয়ান মডেল ও ইনফ্লুয়েন্সার অ্যামান্ডা কিম্বার্লির গর্ভেও নেইমারের সন্তান রয়েছে।

গত বছর কন্যাসন্তানের জন্ম দেন কিম্বার্লি। নেইমারের দ্বিতীয় কন্যাসন্তানের নাম হেলেনা। এবার মেল আসায় তিন কন্যা ও এক পুত্রের বাবা নেইমার।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 1 September, 2026
লিওনেল মেসির বাবা জর্জ মেসি আর নেই
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 8 August, 2026
তোপের মুখে পরিকল্পনা বাতিল করল ফিফা
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 1 August, 2026
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 29 July, 2026
ফ্রান্সের নতুন কোচ জিদান
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 28 July, 2026
২২ বছর পর বাংলাদেশের ভারত বধ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 18 November, 2025
চার মিনিটে হামজার দুই গোলে বাংলাদেশের লিড
নিজস্ব প্রতিবেদক
Thursday, 13 November, 2025
৫ গোল হজমে স্বপ্ন শেষ বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক
Saturday, 18 October, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up