Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
সালাউদ্দিনের আমলের ২০ কোটি টাকার হিসাব চেয়ে বাফুফেকে চিঠি
Published : Sunday, 13 July, 2025 at 10:47 PM

সালাউদ্দিনের আমলের ২০ কোটি টাকার হিসাব চেয়ে বাফুফেকে চিঠি

সালাউদ্দিনের আমলের ২০ কোটি টাকার হিসাব চেয়ে বাফুফেকে চিঠি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ২০১৯-২০ অর্থ বছরে বাফুফেকে ফুটবল উন্নয়নের জন্য ২০ কোটি টাকা প্রদান করেছিল। সেই টাকা ব্যয় ও হিসাবের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে ব্যাপক। সম্প্রতি গণমাধ্যমে এই সংক্রান্ত প্রতিবেদনের প্রেক্ষিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিষয়টি আবার খতিয়ে দেখছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে জাতীয় ক্রীড়া পরিষদের সচিবকে বাফুফের সরকার থেকে প্রাপ্ত ২০ কোটি টাকার বিষয়টি তদন্ত করে প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে। 

মন্ত্রণালয়ের চিঠির পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব সহকারী পরিচালক ক্রীড়াকে তদন্তের নির্দেশনা দেন। সহকারী ক্রীড়া পরিচালক ক্রীড়া বাফুফে সাধারণ সম্পাদক বরাবর চিঠি দিয়েছেন এই বিষয়ে। বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারকে ২০ জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সহকারী পরিচালক ক্রীড়ার কার্যালয়ে এসে সাক্ষ্য প্রদান করতে বলা হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের চিঠি পেয়ে বেশ বেকায়দায় পড়েছেন বাফুফের বর্তমান সাধারণ সম্পাদক। তিনি দায়িত্ব নিয়েছেন ফিফা থেকে সোহাগ নিষিদ্ধ হওয়ার পর ২০২৩ সালের ১৭ এপ্রিল থেকে। সপ্তাহ খানেকের মধ্যে তাকে এখন ২০ কোটি টাকার হিসাবপত্র জোগাড় করতে হবে।

বাফুফের আর্থিক বিষয়াদি নিয়ে প্রশ্ন বহু পুরোনো। ফিফা বাফুফের সাবেক সাধারণ সম্পাদক ও কয়েকজন স্টাফকে আর্থিক অসঙ্গতির জন্য নিষেধাজ্ঞা দিয়েছে। 

২০২৩ সালে হাইকোর্টে একটি রিট হয়েছিল আর্থিক সংক্রান্ত ইস্যুতে। সেই রিটের নির্দেশনার প্রেক্ষিতে ক্রীড়া মন্ত্রণালয় একটি কমিটিও করেছিল। সেই কমিটি সরকার থেকে বাফুফেকে প্রদত্ত আর্থিক বিষয়াদি নিয়ে একটি প্রতিবেদনও দিয়েছিল। 

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 1 September, 2026
লিওনেল মেসির বাবা জর্জ মেসি আর নেই
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 8 August, 2026
তোপের মুখে পরিকল্পনা বাতিল করল ফিফা
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 1 August, 2026
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 29 July, 2026
ফ্রান্সের নতুন কোচ জিদান
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 28 July, 2026
২২ বছর পর বাংলাদেশের ভারত বধ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 18 November, 2025
চার মিনিটে হামজার দুই গোলে বাংলাদেশের লিড
নিজস্ব প্রতিবেদক
Thursday, 13 November, 2025
৫ গোল হজমে স্বপ্ন শেষ বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক
Saturday, 18 October, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up