Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে
Published : Wednesday, 16 July, 2025 at 8:39 PM

কথা বলছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

কথা বলছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গোপালগঞ্জে যে হামলা হয়েছে এটি অত্যন্ত ন্যক্কারজনক। আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ধিক্কার ও নিন্দা জানানো হয়েছে। এ হামলায় জড়িত সবাইকে বিচার ও শাস্তির আওতায় আনা হবে।

বুধবার (১৬ জুলাই) সৈয়দপুর বিমানবন্দর সড়কে উপদেষ্টার গাড়িবহর অবরোধ করলে এনসিপির স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ‘শহীদ জুলাই দিবস’ ও আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় যোগদান শেষে ঢাকা ফেরার পথে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িবহর অবরোধ করা হয়।

এ সময় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমরা দায়িত্ব নেয়ার কয়েকদিন পরেই গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলা হয়েছিল। আওয়ামী লীগের বিচারের কয়েকটি ধাপের মধ্যে একটি ধাপ জনগণ কর্তৃক প্রত্যাখ্যান- সেটি হয়েছে। এখন বিচারিক বিষয়টি বিচার বিভাগ করবে।

তিনি আরও বলেন, গোপালগঞ্জের ঘটনায় প্রশাসনের কোনো গাফলতি থাকে, সে ব্যাপারেও পদক্ষেপ নেয়া হবে। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল মাথা নেড়ে ওই বক্তব্যে সম্মতি জানান।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up