Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
ঢাকায় ফেরার পথে অবরোধের মুখে ৪ উপদেষ্টা
Published : Wednesday, 16 July, 2025 at 11:34 PM

ঘটনাস্থল

ঘটনাস্থল

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর সড়কে তোপের মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা।

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সড়ক অবরোধ করেন এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

এসময় রংপুর থেকে ঢাকা ফেরার পথে সৈয়দপুর বিমানবন্দর সড়কে পানিসম্পদ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, আইন বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা ড. রফিকুল আবরার ও মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজমের গাড়িবহর আটকে দেয় আন্দোলনকারীরা।

এরপর গাড়ি থেকে নামলে আন্দোলনকারীদের তোপের মুখে পড়েন সৈয়দা রিজওয়ানা হাসান ও আসিফ নজরুল।

অবরোধকারীরা বলেন, ‘প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফিলতির সুযোগে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ হামলা চালিয়েছে এনসিপির পদযাত্রায়। যাদের কারণে এই হামলা হয়েছে, তাদের বিচার করতে হবে।’

এসময় গোপালগঞ্জের ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনার আশ্বাস দিয়ে বিমানবন্দরে প্রবেশ করেন ২ উপদেষ্টা।

এর আগে এনসিপি ও গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা তদন্ত করে দায়িত্বহীনতার জন্য পদক্ষেপ নেওয়া হবে। প্রথমত, এই হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবশ্যই এর দ্রুত অ্যাকশন নেওয়া হবে। ইতোমধ্যে প্রধান উপদেষ্টাও নিন্দা জানিয়েছেন এবং পুলিশ ও সেনাবাহিনীকে কঠোর নির্দেশ দিয়েছেন। শুধু এনসিপি নয়, যেকোনো দলের ওপর যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

এসময় আসিফ নজরুল বলেন, প্রথম থেকে বলে আসছি, আমরা যেকোনো মব সৃষ্টির বিরুদ্ধে। আমরা যে পুলিশবাহিনী নিয়ে কাজ করছি, সেই পুলিশকে গত ১৫ বছর ধরে শেখ হাসিনা নিজের মতো করে সাজিয়েছেন। তারা আমাদের পুরোপুরি সহযোগিতা করবে, এটা আশা করা যায় না। শেখ হাসিনা পুরো রাষ্ট্রকে ধ্বংসস্তূপে পরিণত করে গেছে। এখান থেকে দেশটাকে আস্তে আস্তে গড়ে তুলতে হচ্ছে। প্রশাসনের সকল ক্ষেত্রে তাদের লোক। তাই বেগ পেতে হচ্ছে। পুলিশকে ঢেলে সাজানোর চেষ্টা চলছে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
দেশে ডলার সংকট নেই
নিজস্ব প্রতিবেদক
Saturday, 29 November, 2025
লটারিতে ৬৪ জেলার এসপি রদবদল
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 26 November, 2025
গণভোট অধ্যাদেশ জারি
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
Monday, 24 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up