Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
তৃষ্ণার জোড়া গোলে ভুটানকে আবার হারালো বাংলাদেশ
Published : Thursday, 17 July, 2025 at 9:25 PM

তৃষ্ণার উদযাপন

তৃষ্ণার উদযাপন

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভুটানকে আবারও হারিয়েছে বাংলাদেশ। তৃষ্ণা রানীর জোড়ায় বাংলাদেশ ৩-০ গোলে জিতেছে ভুটানের বিপক্ষে। টানা চার ম্যাচ জিতে শিরোপার আরও কাছে পিটার বাটলারের শিষ্যরা।

কিংস অ্যারেনার অনুশীলন মাঠে শুরু থেকে স্বাগতিকদের আধিপত্য চলতে থাকে।

১৪ মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করেন তৃষ্ণা। ভুটানের গোলকিপার বক্সের বাইরে থেকে বল নিয়ে ভেতরে ঢুকে হাতে নেয়ার চেষ্টা করলেও পারেননি, সেই বল ছিনিয়ে পোস্টের দিকে এগিয়ে যান তৃষ্ণা। তবে শট নিতে দেরি করে ফেলায় ভুটানের সোনাম চোডেন তা কর্নারের বিনিময়ে ক্লিয়ার করেন।

২৯ মিনিটে বন্যাকে তুলে স্বপ্না রানীকে নামান বাটলার। তাতে গতি বাড়ে বাংলাদেশের খেলায়। মধ্যমাঠের দখল নেয় স্বাগতিকরা। ৩১ মিনিটে ডান দিক থেকে আসা ক্রস পেয়ে বক্সের ভেতর থেকে ঠিকঠাক শট নিতে পারেননি তৃষ্ণা। তবে দুই মিনিটের মধ্যে সেই তিনিই এগিয়ে দেন বাংলাদেশকে। মধ্যমাঠ থেকে স্বপ্নার থ্রু পাস ধরে বক্সে ঢুকে দারুণ ফিনিশিং করেন তিনি।

বিরতির পর বাংলাদেশের দাপট চলতে থাকে। তৃষ্ণাকে ফাউল করায় পেনাল্টি পায় বাংলাদেশ। তবে ৬২ মিনিটে স্বপ্না স্পটকিক থেকে পোস্টের বাইরে বল মেরে সুযোগ নষ্ট করেন। এর জন্য করজোড়ে ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি।

চার মিনিট পর তৃষ্ণা অবশ্য সমর্থকদের মুখে আবারও হাসি ফুটিয়েছেন। বক্সের প্রান্ত থেকে জোরালো শটে এক ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে জাল কাঁপান এই স্ট্রাইকার। গোলকিপার ঝাঁপিয়েও গোল আটকাতে পারেননি।

৭৫ মিনিটে স্বপ্না আগের ভুলের প্রায়শ্চিত্ত করেন। বক্সের অনেক বাইরে থেকে নেওয়া ডান পায়ের জোরালো শটে দলকে ৩-০-তে এগিয়ে নেন। বল পোস্টের মাঝের অংশে লেগে গোললাইনের ভেতরে স্পর্শ করলে জয়ও নিশ্চিত হয়।

এর আগে ভুটানের বিপক্ষে ৪-১ গোলে জিতেছিল বাংলাদেশ।

দর্শকবিহীন মাঠে খেলা হওয়ার কথা থাকলেও আদতে তা হয়নি। অনেককে দেখা যায় দাঁড়িয়ে খেলা দেখতে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
২২ বছর পর বাংলাদেশের ভারত বধ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 18 November, 2025
চার মিনিটে হামজার দুই গোলে বাংলাদেশের লিড
নিজস্ব প্রতিবেদক
Thursday, 13 November, 2025
৫ গোল হজমে স্বপ্ন শেষ বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক
Saturday, 18 October, 2025
হংকংয়ে অনুশীলনে হামজারা
ক্রীড়া ডেস্ক
Saturday, 11 October, 2025
ফিফা বিশ্বকাপ টিকিটের মূল্য ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 4 September, 2025
অবশেষে নেপাল পৌঁছালেন জামালরা
ক্রীড়া প্রতিবেদক
Wednesday, 3 September, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up