Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
সিঙ্গাপুর ম্যাচে বাফুফেকে এএফসির জরিমানা
Published : Monday, 21 July, 2025 at 6:01 AM

সিঙ্গাপুর ম্যাচে বাফুফেকে এএফসির জরিমানা

সিঙ্গাপুর ম্যাচে বাফুফেকে এএফসির জরিমানা

গত ১০ জুন ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। ওই ম্যাচে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে জরিমানা করেছে এশীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এএফসি।

গত ১৭ জুলাই এএফসির ডিসিপ্লিনারি ও এথিকস কমিটি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচগুলোর শৃঙ্খলাসংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা করে বাফুফেকে এ জরিমানা করে। হামজা চৌধুরী খেলায় এ ম্যাচ নিয়ে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়। তবে ম্যাচটি ২-১ গোলে হারে বাংলাদেশ।

এএফসি ডিসিপ্লিনারি কমিটি মোট সাতটি শাস্তি প্রদান করেছে। শাস্তির এ তালিকায় এক নম্বরে আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নাম।

সংস্থাটি জানিয়েছে, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটির দ্বিতীয়ার্ধের খেলা শুরু করতে দুই মিনিট বিলম্ব করায় বাফুফেকে দেড় হাজার ডলার জরিমানা করা হয়েছে। বাংলাদেশি টাকায় যা প্রায় ২ লাখ টাকার সমান। বাফুফেকে আগামী এক মাসের মধ্যে এই অর্থ প্রদান করতে হবে।

আর্থিক জরিমানার পাশাপাশি এশিয়ান ফুটবল কনফেডারেশন বাফুফে সতর্কবার্তাও দিয়েছে। ভবিষ্যতে কোনো ম্যাচে বিলম্ব বা এমন কিছুর পুনরাবৃত্তি হলে আরো কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। 

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটির দ্বিতীয়ার্ধে খেলোয়াড় পরিবর্তনের সময় বাংলাদেশ অতিরিক্ত সময় নিয়েছিল। চতুর্থ রেফারির সঙ্গে বাংলাদেশ দলের ম্যানেজার ও সহকারী কোচের ভুল বোঝাবুঝি হয়। পরবর্তীতে রেফারি এসে বিষয়টি মীমাংসা করে। এতে খেলা কয়েক মিনিট স্থগিত ছিল। বাংলাদেশের মতো পাকিস্তান, মিয়ানমারও ম্যাচে বিলম্ব করায় এ রকম শাস্তি পেয়েছে।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 1 September, 2026
লিওনেল মেসির বাবা জর্জ মেসি আর নেই
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 8 August, 2026
তোপের মুখে পরিকল্পনা বাতিল করল ফিফা
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 1 August, 2026
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 29 July, 2026
ফ্রান্সের নতুন কোচ জিদান
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 28 July, 2026
২২ বছর পর বাংলাদেশের ভারত বধ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 18 November, 2025
চার মিনিটে হামজার দুই গোলে বাংলাদেশের লিড
নিজস্ব প্রতিবেদক
Thursday, 13 November, 2025
৫ গোল হজমে স্বপ্ন শেষ বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক
Saturday, 18 October, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up