Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
রোমে আটকা বিমানের ড্রিমলাইনার, ২৬২ যাত্রী হোটেলে
Published : Monday, 11 August, 2025 at 12:40 PM

ফাইল ছবি

ফাইল ছবি

যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রোম-ঢাকা ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল করা হয়েছে। স্থানীয় সময় রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে উড্ডয়নের কথা থাকলেও শেষ মুহূর্তে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটির ডানার ফ্ল্যাপ বিকল হয়ে পড়ায় উড়োজাহাজটি গ্রাউন্ডেড অবস্থায় রাখা হয়।

বিমানের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, উড্ডয়নের সব প্রস্তুতি শেষ হলেও পাইলট চূড়ান্ত পরীক্ষা করতে গিয়ে ডানার ফ্ল্যাপ কাজ করছে না দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে যাত্রীদের জানানো হয়। প্রায় তিন ঘণ্টা অপেক্ষায় ছিলেন ২৬২ যাত্রী। যাদের মধ্যে ১৫ জন বিজনেস ও ২৪৭ জন ইকোনমি ক্লাসের। তাদেরসহ ক্রুদের হোটেলে নিয়ে যাওয়া হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবিএম রওশন কবীর জানান, ত্রুটি মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ লন্ডন থেকে আনা হচ্ছে, যা বাংলাদেশ সময় আজ সন্ধ্যায় রোমে পৌঁছাবে। মেরামত শেষে একই উড়োজাহাজে যাত্রীদের দেশে ফিরিয়ে আনা হবে, বিকল্প কোনো ফ্লাইটের ব্যবস্থা করা হবে না।

এর আগে, যান্ত্রিক ত্রুটির কারণে থাইল্যান্ডগামী বিমানের একটি উড়োজাহাজ মিয়ানমারের আকাশ থেকে ফিরে আসে এবং এর কিছুদিন আগে দুবাইগামী আরেকটি ফ্লাইট মাঝ আকাশ থেকে ঢাকায় ফিরে এসেছিল।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
এখনও ফাঁকা পূর্বাচল বাস ডিপো
নিজস্ব প্রতিবেদক
Thursday, 30 July, 2026
ট্রেনের ইঞ্জিনে আগুন, রেল যোগাযোগ বন্ধ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 11 November, 2025
মেট্রোরেল কর্মীদের সব ছুটি বাতিল
নিজস্ব প্রতিবেদক
Sunday, 9 November, 2025
সব রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক
Monday, 27 October, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up