Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
বিসিএসিপির নতুন নেতৃত্বের শপথ গ্রহণ
Published : Wednesday, 13 August, 2025 at 11:00 PM

বিসিএসিপির নতুন নেতৃত্বের শপথ গ্রহণ

বিসিএসিপির নতুন নেতৃত্বের শপথ গ্রহণ

বাংলাদেশ চাটার্ড অ্যাকাউট্যান্সি ছাত্র পরিষদ (বিসিএসিপি) ২০২৫-২৭ এর নির্বাচনে আকতার-জালাল-রায়হান প্যানেল নির্বাচিত হয়েছে। 

গত ১১ আগস্ট কারওরান বাজারে অবস্থিত সিএ ভবনের কনফারেন্স কক্ষে নির্বাচিত প্যানেলের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিএবি'র প্রেসিডেন্ট এন কে এ মবিন।

নির্বাচনে সভাপতি পদে শামসুজ্জামান আকতার, সাধারণ সম্পাদক পদে জালাল উদ্দীন ভুঁইয়া ও সাংগঠনিক সম্পাদক পদে আবু রায়হান নির্বাচিত হয়েছেন।

২১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যতম সদস্যরা হলেন সহ-সভাপতি আজাদ হোসেন, আবুল কালাম আজাদ ও আব্দুল্লাহ আল রোম্মান। যৌথ সম্পাদক রাজিবুল আলম ও হাসিদুল ইসলাম।

এছাড়া কোষাধ্যক্ষ পদে আলাল উদ্দিন, ছাত্র কল্যাণ সম্পাদক প্রসেনজিৎ সাহা, প্রচার সম্পাদক নূর হাসান, সাংস্কৃতিক সম্পাদক রাকিব চৌধুরী, ক্রীড়া সম্পাদক শামিম আহমেদ জীবন নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ মুখলেছুর রহমান, এম এ ফাত্তাহ, তৌফিকুল ইসলাম, রাসেল মিয়া,আব্দুল ওহাব, মাহাথির মোহাম্মদ, ফেরদৌস জাহান এবং রাফিজা খাতুন।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
ভারতীয় নাগরিককে ধরে আনলেন স্থানীয়রা
দেশ সংবাদ ডেস্ক
Saturday, 8 August, 2026
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
স্বাস্থ্য ডেস্ক
Monday, 3 August, 2026
আজ দলগুলোকে জুলাই সনদ দেবে ঐকমত্য কমিশন
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 14 October, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up