রাজশাহী -৬ (চারঘাট-বাঘা) আসনে তরুন ও উদীয়মান প্রার্থী চায় নতুন ও সাধারণ ভোটাররা
স্বধীনতার পর থেকে এই আসনে বি এন পি,জাতীয় পার্টি,বি এনপি,বি এনপি,স্বতন্ত্র, আওয়ামিলীগ, বি এনপি তারপর আওয়ামিলীগ ফ্যাসিবাদের দারা পর পর ১৫ বছর সংসদ সদস্য হয়েছে। এই আসনের বি এন পির অপ্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আবু সাঈদ চাঁদ ৫ আগষ্টের আগে শক্ত অবস্থান এ থাকলেও, বর্তমানে আবু সাঈদ চাঁদ এর এই জনপ্রিয়তা কমেছে বলে পাড়া মহল্লার সাধারণ ভোটারদের মন্তব্য। আনোয়ার হোসেন উজ্জ্বল মাঝে মাঝে নিজেকে এমপি প্রার্থী হিসেবে জাহির করতে চাইলেও তিনি তৃণমূল পর্যন্ত পৌঁছাতে পারেননি,তার নিজস্ব কর্মী সংখ্যা খুবই নগন্ন, মুলত এ অঞ্চলের যেসকল নেতা কর্মীরা চাঁদ ছাড়া অন্য কোন নেতা বা প্রার্থী চায় তাদের কিছু সংখ্যক উজ্জ্বল এর সাথে থাকে ,আর বাকি যেসব প্রার্থী আছে তাদের মধ্যে নুরজ্জামান খান মানিক,রমেশ দত্ত,দেবাশীষ রায় মধু নিজেকে প্রার্থী হিসেবে ফেসবুকে জানান দিলেও এলাকায় তাদের কোন প্রতিনিধিত্ব নেই। কিন্তু এই প্রার্থীগন কেউ কাউকে সহনীয়তার মধ্যে আনতে পারছেনা,সেক্ষেত্রে পুর্বো ইতিহাস থেকে জানা যায় চাঁদকে বাদদিয়ে অন্য কাউকে দিলে সে স্বতন্ত্র প্রার্থী হবেন,আবার চাদকে দিলে অন্যরা নির্বাচনে নিষ্ক্রিয় ভুমিকা রাখবে।
চাদের রাজনৈতিক অতীত ইতিহাস এবং ৫ আগষ্টের পর চাঁদ ও তার অনুসারীরা বেপরোয়া হওয়ায় নতুন,সাধারণ এমনকি বি এনপির ভোটাররা ও মুখ ফিরিয়ে নিচ্ছে আবু সাঈদ চাঁদ এর কাছ থেকে, ফলে ধানের শীষের প্রতি আস্থা হারাচ্ছে সাধারণ ভোটার।নাম প্রকাশে অনিচ্ছুক এ আসনের সাধারণ ভোটার জানান বি এন পি যদি মনোনয়নে তাদের প্রার্থী নির্বাচন এ ভুল সিদ্ধান্ত নেয় তাহলে এ আসন এবার বাংলাদেশ জামায়াত ইসলামের দখলে চলে যেতে পারে,নতুন ও সাধারণ ভোটারদের অনেকের সাথে কথা বলে জানা গেছে বি এনপির উপরোক্ত প্রার্থী দের বাদ দিয়ে, নতুন মুখের আবির্ভাব হলে বি এনপির দখলেই থাকবে চারঘাট-বাঘা আসনটি,তারা চাই একজন শিক্ষিত, ভদ্র,তরুন ও উদীয়মান স্থানীয় নেতা।নতুন ও সাধারণ ভোটারদের পছন্দের তালিকায় আছেন বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক, রাজশাহী জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান স্বজন,চারঘাট উপজেলা বি এনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল। স্বজন এর প্রতি সাধারণ ও নতুন ভোটার সহ দিধাবিভক্ত বিএনপির কর্মিরা আস্থা রাখতে চাই, রাজশাহী জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান স্বজন এর সাথে কথা বলে জানা যায়,তিনি বলেন "আমি চারঘাট-বাঘার সন্তান,চারঘাট-বাঘার বি এন পি ও অংগসংগঠনের অনেক নেতা কর্মীরা আমাকে প্রার্থী হিসেবে চাই,নতুন ভোটারদের সাথে আমি সার্বক্ষণিক যোগাযোগ রাখি যেন তারা ধানের শীষের প্রতি আস্থা রাখে,তাদের অনেকেই ধানের শীষের পাশাপাশি তরুন প্রার্থীর পক্ষে ভোট দিতে চাই। তবে বি এনপির ঘাটি ক্ষ্যাত চারঘাট-বাঘা আসনটি বিএনপির দখলে রাখতে আমার নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যার হাতে ধানের শীষ তুলে দিবেন আমি তার সাথেই ধানের শীষের বিজয়ের জন্য কাজ করবো,পাশাপাশি আমি প্রবীণ নেতাদের অনুরোধ জানাচ্ছি তারা যেন সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে ধানের শীষের পক্ষে মাঠা থাকেন।"