Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
নেপালের ম্যাচের জন্য আংশিক দল নিয়ে বাংলাদেশের অনুশীলন
Published : Friday, 15 August, 2025 at 9:31 PM

নেপালের ম্যাচের জন্য আংশিক দল নিয়ে বাংলাদেশের অনুশীলন

নেপালের ম্যাচের জন্য আংশিক দল নিয়ে বাংলাদেশের অনুশীলন

সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে বাংলাদেশ নেপালের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলবে। সেই ম্যাচের জন্য ইতোমধ্যে পূর্ণাঙ্গ প্রস্তুতি শুরু করেছে নেপাল। ৩০ জন ফুটবলার নিয়ে অস্ট্রেলিয়ান কোচ ম্যাট রসের অধীনে কাঠমান্ডুতে পূর্ণাঙ্গ অনুশীলন চলছে। 

বাংলাদেশ দুই দিন আগে জাতীয় দলের ক্যাম্প শুরু করলেও আজ মাঠে মাত্র ১২ জন নিয়ে অনুশীলন হয়েছে। বসুন্ধরা কিংস ১০ জন ফুটবলার ছাড়েনি। এরপরও অনুশীলন চালিয়েছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। প্রথম অনুশীলনে খুব কম সংখ্যক খেলোয়াড়, তাই গণমাধ্যমকে ছবি-ভিডিও গ্রহণের সুযোগ না দিয়ে ক্লোজড ডোর সেশন করেছেন তিনি।

বসুন্ধরা কিংসের কর্মকর্তারা মুখে কুলুপ এঁটেছেন। বাফুফে কর্মকর্তারাও এই পরিস্থিতিতে সামনে আসতে চাইছেন না। মিডিয়ার অনুরোধে শেষ পর্যন্ত দলের ম্যানেজার আমের খানকেই এগিয়ে আসছে আনুষ্ঠানিক বক্তব্যের জন্য। তিনি বলেন, ‘আমরা আজ দুপুরের পর জানতে পারি বসুন্ধরা কিংস খেলোয়াড় ছাড়ছে না। এটা অবশ্যই কোচের জন্য কঠিন। এরপরও অনুশীলন চলছে।’

১২-১৩ জন দিয়ে ফুটবলে অনুশীলন অসম্ভব। বসুন্ধরা কিংস কবে নাগাদ খেলোয়াড় ছাড়বে সেই নিশ্চয়তাও নেই। তাই ম্যানেজারের কণ্ঠে তরুণ খেলোয়াড়দের ডাক পাওয়ার আভাস, ‘আমাদের ম্যানেজমেন্টকে বিষয়টি জানানো হয়েছে। তারা নিশ্চয়ই কোনো সিদ্ধান্ত কিংবা নির্দেশনা দেবেন। তরুণ কয়েকজনকে ডেকে অনুশীলন চলতে পারে। বসুন্ধরা কিংস এখন খেলোয়াড় না ছাড়লেও সেপ্টেম্বর উইন্ডোতে খেলার সময় ছাড়বে। এখন প্রাক মৌসুমের প্রস্তুতি ও ইনজুরির জন্য তারা অপরাগতা প্রকাশ করে চিঠি দিয়েছে।’ ঢাকা আবাহনী অ-২৩ ও জাতীয় দলের জন্য মোট ১০ জন খেলোয়াড় ছেড়েছে। অন্য ক্লাবগুলোও খেলোয়াড় ছেড়েছে দেশের স্বার্থে, সেখানে বসুন্ধরা কিংসের এমন আচরণ বড় প্রশ্নের জন্ম দিয়েছে। 

বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল আরও দুই সপ্তাহ আগে থেকে অনুশীলন শুরু করে। নেপালের সিনিয়র ক্রীড়া সাংবাদিক প্রঞ্জল অলি জাতীয় দলের প্রস্তুতি সম্পর্কে বলেন, ‘এখন ক্যাম্পের দ্বিতীয় ধাপ চলছে। প্রথম ধাপে একেবারে নতুন ৩০ জন ছিল। সেখান থেকে ১০ জন দ্বিতীয় ধাপে জায়গা পেছেন। নতুন জনের সঙ্গে সিনিয়র ও অভিজ্ঞ ২০ জন নিয়ে এখন দ্বিতীয় ধাপের অনুশীলন চলছে।’ 

নেপালের আটজন ফুটবলার এবার বাংলাদেশের বিভিন্ন ক্লাবে ডাকে পেয়েছে। তারা ৯ সেপ্টেম্বর ফিফা প্রীতি ম্যাচ খেলে ঢাকা আসবে নাকি আগে আনা হবে এটা নির্ভর করছে বাংলাদেশের ক্লাবগুলোর ওপর। আগে আনলেও ফিফা উইন্ডোর সময় সেই ফুটবলারদের ছাড়তেই হবে বাংলাদেশের ক্লাবগুলোকে। নেপালের ফুটবলারদের বাংলাদেশের লিগ বেছে নেওয়ার কারণ সম্পর্কে নেপালী সাংবাদিক বলেন, ‘গত দুই বছর নেপালের লিগ হচ্ছে না। রুটি-রুজির জন্য ফুটবলাররা বিভিন্ন প্রাদেশিক পর্যায়ের ৭-৮ দিনের টুর্নামেন্ট খেলছেন। বাংলাদেশের প্রস্তাব তাদের কাছে ভালো বিবেচনায় হওয়ায় যোগ দিয়েছেন।’

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
২২ বছর পর বাংলাদেশের ভারত বধ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 18 November, 2025
চার মিনিটে হামজার দুই গোলে বাংলাদেশের লিড
নিজস্ব প্রতিবেদক
Thursday, 13 November, 2025
৫ গোল হজমে স্বপ্ন শেষ বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক
Saturday, 18 October, 2025
হংকংয়ে অনুশীলনে হামজারা
ক্রীড়া ডেস্ক
Saturday, 11 October, 2025
ফিফা বিশ্বকাপ টিকিটের মূল্য ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 4 September, 2025
অবশেষে নেপাল পৌঁছালেন জামালরা
ক্রীড়া প্রতিবেদক
Wednesday, 3 September, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up