Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ফুটবলার ছাড়েনি কিংস, জরুরি সভা বাফুফের
Published : Saturday, 16 August, 2025 at 11:22 PM

ফুটবলার ছাড়েনি কিংস, জরুরি সভা বাফুফের

ফুটবলার ছাড়েনি কিংস, জরুরি সভা বাফুফের

জাতীয় ফুটবল দলে ডাক পাওয়া ১০ ফুটবলারকে ছাড়েনি বসুন্ধরা কিংস। এতে মাত্র ১৪ জন ফুটবলার নিয়ে চলছে অনুশীলন। উদ্ভুত পরিস্থিতিতে আগামীকাল বিকেলে বাফুফে ভবনে জাতীয় দল কমিটির জরুরি সভা ডেকেছেন কমিটির চেয়ারম্যান ও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। 

অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের ম্যাচের আগে সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশ দুটি প্রীতি ম্যাচ খেলবে। সেই প্রীতি ম্যাচের জন্য ১৩ আগস্ট থেকে ক্যাম্প শুরু হয়েছে। এএফসি চ্যালেঞ্জ লিগ খেলা কিংসের ফুটবলারদের ১৫ আগস্ট ক্যাম্পে যোগ দেয়ার কথা ছিল।

গতকাল দুপুরে কিংস খেলোয়াড় ছাড়তে পারবে না আনুষ্ঠানিকভাবে জানায়। ফলে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা গতকাল ১২ ও আজ ১৪ জন নিয়ে অনুশীলন করেছেন। এভাবেই অনুশীলন চলবে না স্থগিত করে পুনরায় আবার শুরু হবে আগামীকাল এই সিদ্ধান্তে পৌছাবে বাফুফে। 

জাতীয় দল কমিটির ডেপুটি চেয়ারম্যান বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান আবার বসুন্ধরা কিংসেরও সভাপতি। ১৩ আগস্ট জাতীয় দলের ক্যাম্প শুরু এই সংক্রান্ত চিঠিতে স্বাক্ষরও করেছেন। সব কিছু জেনেও তার ক্লাবের খেলোয়াড়ই ছাড়েননি ৷

ফলে জাতীয় দলের অনুশীলনে সমস্যা সৃষ্টি হয়েছে পাশাপাশি বাফুফে ও কিংস মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। আগামীকালের সভায় তিনি সশরীরে আসবেন নাকি অনলাইনে যোগ দেবেন নাকি আদৌ অংশগ্রহণই করবেন না সেটা দেখার অপেক্ষায় ফুটবলাঙ্গন।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 1 September, 2026
লিওনেল মেসির বাবা জর্জ মেসি আর নেই
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 8 August, 2026
তোপের মুখে পরিকল্পনা বাতিল করল ফিফা
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 1 August, 2026
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 29 July, 2026
ফ্রান্সের নতুন কোচ জিদান
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 28 July, 2026
২২ বছর পর বাংলাদেশের ভারত বধ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 18 November, 2025
চার মিনিটে হামজার দুই গোলে বাংলাদেশের লিড
নিজস্ব প্রতিবেদক
Thursday, 13 November, 2025
৫ গোল হজমে স্বপ্ন শেষ বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক
Saturday, 18 October, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up