Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দীন গ্রেপ্তার
Published : Sunday, 17 August, 2025 at 8:27 PM

নটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সাথে তার বাবা নাসির উদ্দীন

নটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সাথে তার বাবা নাসির উদ্দীন

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও আন্দোলনকারীদের হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানার এক মামলায় গ্রেপ্তার হয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা মো. নাসির উদ্দীন সাথী। 

রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

ডিবি সূত্রে জানা গেছে, ডিবি ওয়ারী বিভাগের একটি টিম গুলশান থানা এলাকায় অভিযান পরিচালনা করে সাথীর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় নিয়মিত মামলা রয়েছে। যাত্রাবাড়ী থানার সেই মামলাটি গত বছরের আগস্টের ৩০ তারিখ দায়ের করা হয়। যেটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ(সিআইডি) তদন্ত করছে।

বিস্তারিত আসছে


দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
ভারতীয় নাগরিককে ধরে আনলেন স্থানীয়রা
দেশ সংবাদ ডেস্ক
Saturday, 8 August, 2026
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
স্বাস্থ্য ডেস্ক
Monday, 3 August, 2026
আজ দলগুলোকে জুলাই সনদ দেবে ঐকমত্য কমিশন
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 14 October, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up