Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
৩ এনবিআর কর্মকর্তার বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের
Published : Thursday, 21 August, 2025 at 7:58 PM

দুর্নীতি দমন কমিশন

দুর্নীতি দমন কমিশন

নথি গায়েব করে ১৪৬ কোটি টাকার কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তিন কর কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) কমিশনের সভায় এ মামলা করার অনুমোদন দেয়া হয় বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম। 

তিনি বলেন, শিগগির দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম মামলাটি করবেন।

এই মামলায় ঢাকা কর অঞ্চল-৫ এর কর কমিশনার আবু সাঈদ মো. মুস্তাক, অতিরিক্ত কর কমিশনার গোলাম কবির ও উপকর কমিশনার লিংকন রায়কে আসামি করা হবে।
 
গত ১০ জুলাই দুদকের এনফোর্সমেন্ট ইউনিট ঢাকার কর অঞ্চল-৫, সার্কেল-৯০ (কোম্পানি)-এর অফিসে অভিযান চালায়। অভিযোগ ছিল, এক করদাতা প্রতিষ্ঠানের আয়কর নথি গায়েব করে সরকারের ১৪৬ কোটি ৫৭ লাখ টাকার রাজস্ব ক্ষতি করা হয়েছে। 

অভিযানকালে দেখা যায়, ওই প্রতিষ্ঠানের ২০২০-২১ ও ২০২১-২২ করবর্ষে নির্ধারিত আয়কর যথাক্রমে ৭২ কোটি ৯৬ লাখ টাকা ও ৭৩ কোটি ৬১ লাখ টাকা মোট ১৪৬ কোটি ৫৭ লাখ টাকা। কিন্তু পরবর্তী সময়ে মামলাগুলো জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নিরীক্ষায় নির্বাচিত হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নথির ভিত্তিতে কর দাবি নির্ধারণ করেন যথাক্রমে শূন্য টাকা ও ১ হাজার ২৯৯ টাকা। দুদকের কাছে এটি অস্বাভাবিক ও উদ্দেশ্যমূলক মনে হয়। অভিযান চলাকালে ১৪৬ কোটি টাকার কম কর নির্ধারণী আদেশের মূল ফাইলগুলোও খুঁজে পাওয়া যায়নি। দুদক মনে করছে, এগুলো উদ্দেশ্যমূলকভাবে গায়েব করা হয়েছে।


দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
এম. মোশাররফ হোসাইন
Wednesday, 7 October, 2026
ভারতীয় নাগরিককে ধরে আনলেন স্থানীয়রা
দেশ সংবাদ ডেস্ক
Saturday, 8 August, 2026
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
স্বাস্থ্য ডেস্ক
Monday, 3 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up