Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
শ্রমিক মৃত্যুর খবরে গাজীপুরে মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা
Published : Saturday, 14 November, 2026 at 6:04 PM

শ্রমিক মৃত্যুর খবরে গাজীপুরে মহাসড়ক অবরোধ, ছবিঃ সংগৃহীত

শ্রমিক মৃত্যুর খবরে গাজীপুরে মহাসড়ক অবরোধ, ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় এক ‘শ্রমিকের মৃত্যুর খবর’ ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শুরু হওয়া এ বিক্ষোভে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। পরিস্থিতির কারণে আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিকে, শ্রমিকের মৃত্যুর খবরের সত্যতা এবং বৃহস্পতিবারের ঘটনায় আহত শ্রমিকদের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন।

কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল এবং পূর্ব চন্দ্রা এলাকার এপেক্স লিঞ্জারি নামের দুটি পোশাক কারখানার শ্রমিকেরা গত বৃহস্পতিবার বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন। ওই দিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে কয়েকজন শ্রমিক আহত হন।

এরপর বৃহস্পতিবার আহত এক শ্রমিক মারা গেছেন- এমন খবর ছড়িয়ে পড়লে শনিবার সকালে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানা থেকে বেরিয়ে আসেন। পরে তারা চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ ও বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ, কালিয়াকৈর থানা-পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

তারা শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। তবে এ সময় শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দিতে দেখা যায়। এতে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, একজন শ্রমিকের মৃত্যুর খবরকে কেন্দ্র করে শ্রমিকেরা আন্দোলনে নেমেছেন। তবে তাদের মূল দাবি বেতন বৃদ্ধি। আশপাশের সাত থেকে আটটি কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়েছেন। শ্রমিকের মৃত্যুর খবরের সত্যতা এবং বৃহস্পতিবারের ঘটনায় আহত শ্রমিকদের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
গাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুর প্রতিনিধি
Sunday, 8 November, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up