Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ২২৬০
Published : Monday, 9 November, 2026 at 5:43 PM

হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগী, ছবিঃ সংগৃহীত

হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগী, ছবিঃ সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রন্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৬০ জন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১ হাজার ৭৭ জন, ময়মনসিংহ বিভাগে ১১১ জন, চট্টগ্রাম বিভাগে ২৬৫ জন, খুলনা বিভাগে ২৭৭ জন, রাজশাহী বিভাগে ১৮৮ জন, রংপুর বিভাগে ৮৩ জন, বরিশাল বিভাগের ২৪৩ জন এবং সিলেট বিভাগে ১৬ জন রয়েছেন।

আরা জানানো হয়, চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫২ হাজার ১৭৩ জন। তাদের মধ্যে ১ লাখ ৪৫ হাজার ৫৯৩ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে হাসপাতালে ৬ হাজার ১১৪ জন চিকিৎসাধীন। এ ছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন ৪৬৬ জন।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
হামে মৃত্যু আরও ৫, হাসপাতালে ভর্তি ১৪৪৪
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 10 November, 2026
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 10 November, 2026
হাম উপসর্গে আরও ২ প্রাণহানি
নিজস্ব প্রতিবেদক
Sunday, 8 November, 2026
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪
নিজস্ব প্রতিবেদক
Saturday, 7 November, 2026
হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Saturday, 7 November, 2026
হাম উপসর্গে আরো ৪ মৃত্যু, হাসপাতালে ১৩১৪
নিজস্ব প্রতিবেদক
Friday, 6 November, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up