Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
জাতীয় কবি নজরুলের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ
Published : Wednesday, 27 August, 2025 at 10:32 AM

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৬ সালের এই দিনে তিনি চলে যান না ফেরার দেশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তার চিরনিদ্রায় শায়িত হওয়া যেন বাঙালি জাতির প্রতি তার অসামান্য অবদানের স্বীকৃতি।

পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়ায় জন্ম নেওয়া দুখু মিয়া পরবর্তীতে হয়ে উঠেছিলেন বাংলা ভাষা-সাহিত্যের বিদ্রোহী কবি। শুধু কবিতা নয়, সংগীত, নাটক, গল্প, প্রবন্ধ, সাংবাদিকতা- সবক্ষেত্রেই রেখেছেন অনন্য স্বাক্ষর। তার লেখা ও গান শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামে জাতিকে জাগিয়ে তুলেছে বারবার। মুক্তিযুদ্ধেও নজরুল ছিলেন এক অদৃশ্য প্রেরণার মশাল।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জাতির পক্ষ থেকে তাকে সপরিবারে ঢাকায় আনা হয়। তাকে দেওয়া হয় জাতীয় কবির মর্যাদা। একুশে পদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডি-লিট ডিগ্রি তার প্রাপ্ত সম্মানের অংশমাত্র।

কবির প্রয়াণ দিবসে আজ সারাদেশে নানা কর্মসূচি পালিত হচ্ছে। কবির সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন, ফাতেহা ও দোয়া মাহফিলের পাশাপাশি থাকছে আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজন।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী আজ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 21 October, 2026
আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 20 October, 2026
আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
নিজস্ব প্রতিবেদক
Monday, 19 October, 2026
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ
নিজস্ব প্রতিবেদক
Saturday, 17 October, 2026
শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আজ
নিজস্ব প্রতিবেদক
Friday, 16 October, 2026
শুভ জন্মাষ্টমী আজ
নিজস্ব প্রতিবেদক
Friday, 4 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up