Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিং ইতিহাসে রেকর্ড
Published : Friday, 29 August, 2025 at 7:12 PM

চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম বন্দর

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের নিউ মুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) একদিনে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন ইতিহাস গড়েছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকে শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কনটেইনার হ্যান্ডলিং ছাড়িয়েছে ৫ হাজার টিইইউএস।

চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) সূত্রে জানা যায়, এর মধ্যে আমদানি কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ২ হাজার ১০১ টিইইউএস ও রপ্তানি কনটেইনার হ্যান্ডেলিং হয়েছে ২ হাজার ৯১৮ টিইইউএস। গত ২৪ ঘণ্টায় সর্বমোট ৫ হাজার ১৯ টিইইউএস হ্যান্ডলিং করেছে সিডিডিএল।

এর আগে গত ৭ জুলাই চট্টগ্রাম বন্দরের এনসিটি-২, ৩, ৪ ও ৫ নম্বর বার্থের অপারেটরের দায়িত্বভার গ্রহণ করে সিডিডিএল। দায়িত্ব গ্রহণের পর থেকে চট্টগ্রাম বন্দরের এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিং উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

সিডিডিএলের কর্মকর্তা ও সদস্যরা জাহাজ পয়েন্ট, ডেলিভারি পয়েন্ট, এপ্রাইজমেন্ট পয়েন্ট, সিএন্ডএফ শেডসহ গেটগুলোয় অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় পূর্বের তুলনায় কনটেইনার হ্যান্ডেলিং ত্বরান্বিত হয়। পূর্বে বিভিন্ন সময় সৃষ্ট জটিলতাগুলো নিরসনে সিডিডিএলের অধীন কর্মকর্তা ও সদস্যরা অত্যধিক দক্ষ ভূমিকা পালন করেছেন।

চট্টগ্রাম বন্দরে তথ্যমতে, ১ থেকে ২৮ আগস্ট ২০২৫ পর্যন্ত সিডিডিএলের পরিচালনায় এনসিটি-২, ৩, ৪ ও ৫ নম্বর বার্থে সর্বমোট ১ লাখ ৯ হাজার ২১৭ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। অর্থাৎ প্রতিদিন গড় হ্যান্ডলিং ৩ হাজার ৯০৩ টিইইউএস, যা পূর্বের তুলনায় ৪০ শতাংশের বেশি। এটি বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের ইতিহাসে একটি মাইলফলক।

গত ২৬ আগস্ট কনটেইনার হ্যান্ডলিং নিয়ে একটি অ্যানালাইসিস করা হয়। ৭ জুলাই সিডিডিএল দায়িত্ব গ্রহণ করার পর থেকে ২৫ আগস্ট পর্যন্ত ৪৯ দিনে মোট কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৯৩১ টিইইউএস। সিডিডিএল দায়িত্ব গ্রহণ করার আগে পূর্বের অপারেটরের ৪৯ দিনের (১৯ মে থেকে ৬ জুলাই) মোট কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ১ লাখ ১৯ হাজার ২৭৬ টিইইউএস। অর্থাৎ সিডিডিএল দায়িত্ব গ্রহণ করার পর ৪৯ দিনে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে ৪৬ দশমিক ৬৬ শতাংশ।


দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
ভারতীয় নাগরিককে ধরে আনলেন স্থানীয়রা
দেশ সংবাদ ডেস্ক
Saturday, 8 August, 2026
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
স্বাস্থ্য ডেস্ক
Monday, 3 August, 2026
আজ দলগুলোকে জুলাই সনদ দেবে ঐকমত্য কমিশন
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 14 October, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up