Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
একদল তরুণ জাতিকে মুক্তির পথ দেখিয়েছেন
Published : Saturday, 6 September, 2025 at 1:40 PM

 শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খাঁন

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খাঁন

অধিকার কেড়ে নিয়ে হত্যা, নির্যাতনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল মন্তব্য করে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খাঁন বলেছেন, এ অবস্থায় ফেরেশতাদের মত একদল তরুণ জাতিকে মুক্তির পথ দেখিয়েছেন।

তিনি শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে নাটোর শহরের ভবানীগঞ্জ মোড় এলাকার জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন।

শিল্প উপদেষ্টা বলেন, বিগত আওয়ামী লীগ সরকার সাড়ে ১৫ বছর বাংলাদেশের ফ্যাসিবাদ কায়েম করেছিল। মানুষের মানুষের অধিকার কেড়ে নেয়া তার প্রতিবাদ করতে গেলেই গুম, নির্যাতন, হত্যা, আয়না ঘর ইত্যাদির মাধ্যমে নিয়ে নির্যাতনের মাধ্যমে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। এ অবস্থায় ফেরেশতাদের মত একদল তরুণ জাতিকে মুক্তির পথ দেখিয়েছেন। এখনও অনেক কাজ বাকি আছে। 

তিনি বলেন, জুলাই ৩৬ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ মুক্তি পেয়েছে। এ জন্য জুলাই যোদ্ধাদের স্মরণে  গণভবনকে জুলাই জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। কিন্তু আমাদের প্রত্যাশিত সংস্কার এখনও সম্পন্ন হয়নি। যে লক্ষ্যে একঝাঁক তরুণ আলো আলো জ্বেলেছিলেন দেশকে সেই আলোর পথে ফিরিয়ে নিয়ে যেতে হবে।

আদিলুর রহমান খাঁন বলেন, যে লক্ষ্যে একঝাঁক তরুণ প্রাণের বিনিময়ে অন্ধকার থেকে দেশে আলো জ্বালিয়েছিলেন। দেশকে সেই পথে আলোর পথে ফিরিয়ে নিয়ে যেতে হবে। কাঙ্ক্ষিত সংস্কার এবং দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে।

উপদেষ্টা বলেন, সারা দেশে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। জুলাই যোদ্ধারা জাতির সূর্যসন্তান। তাদের প্রাপ্য সম্মান আমাদের দিতে হবে। কিন্তু আপনারা যদি ভেবে থাকেন ফ্যাসিবাদ পরাজিত শক্তি আর ফিরে আসবেনা তাহলে ভুল করছেন। তারা ফিরে আসার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করছে। ঐক্যবদ্ধ হবে এই ফ্যাসিবাদী শক্তিকে আমাদের মোকাবেলা করতে হবে।

নাটোর জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে আরও বক্তব্য রাখেন গণপূর্ত সচিব নজরুল ইসলাম, নাটোরের পুলিশ সুপার তরিকুল ইসলাম, শহিদ পরিবারের অভিভাবক এবং জুলাই শহিদ পরিবারের সদস্য দেলোয়ার হোসেন প্রমুখ। 

এসময় আরও উপস্থিত ছিলেন নাটারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আরিফ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নাটোর পৌরসভার প্রশাসক আসমা খাতুন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব প্রমুখ। 

সমাবেশ শেষে উপদেষ্টা আদিলুর রহমান খাঁনসহ অন্যান্যরা নাটোর উত্তারা-গণভবণ পরিদর্শনে যান। এর আগে জুলাই ৩৬ আন্দোলনের যোদ্ধারা উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান। 

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ঢাকা-দাম্মাম ফ্লাইট চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক
Thursday, 22 October, 2026
রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫১৮
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 21 October, 2026
কিশোর গ্যাং দমনে সরকারের নতুন সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 20 October, 2026
ঢাকায় ২৪ ঘণ্টায় আটক আরো ৪৮৬
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 20 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up