Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয়
Published : Wednesday, 17 September, 2025 at 11:11 PM

টাঙ্গাইল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ছাত্র সংসদ নির্বাচনে অনিয়ম হয়েছে, সেগুলো সাধারণ ছাত্র-ছাত্রীরা ইতোমধ্যে তুলে ধরেছেন। ছাত্র সংসদ নির্বাচন আর জাতীয় সংসদ নির্বাচন এক জিনিস না।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল প্রেস ক্লাবের সাংবাদিকদের মধ্যে উপহার সামগ্রী বিতরণের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর আমাদের নেতাকর্মীরা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। তারা সঠিকভাবে ক্যাম্পাসগুলোতে কাজ করতে পারেনি। একটি গুপ্ত সংগঠন তাদের রূপ পরিবর্তন করে কাজ করছে। কাজেই যারা গুপ্তভাবে কাজ করে তারাই কিন্তু অনিয়মের পথ বেছে নেয়। বাংলাদেশের মানুষ নির্বাচনের কারচুপি মেনে নিতে পারে না। বাংলাদেশের মানুষ ১৪, ১৮ এবং ২৪ সালে ভোট দিতে পারেনি।

তিনি বলেন, নির্বাচন করতে দেব না এটিই হলো জনগণের বিপক্ষের কথা। নিজেদের ফ্যাসিবাদের মানসিকতা চরিত্র তারা ফুটিতে তুলছে এটা হচ্ছে আশঙ্কার বিষয়। বাংলাদেশের মানুষ বিগত ১৭ বছর তাদের আন্দোলন-সংগ্রাম করে ফ্যাসিবাদ বিদায় করেছে। সবাই চাই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক। মানুষ তার পছন্দমত প্রার্থীকে বেছে নেবে। সেই ব্যবস্থা করার দায়িত্ব হচ্ছে সরকারের।

তিনি আরও বলেন, নির্বাচন বানচালের জন্য বিভিন্ন কথা মানুষ এর আগেও বলেছে এবং যড়যন্ত্র করছে। ষড়যন্ত্র করে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা যায় সাময়িকভাবে। দীর্ঘ মেয়াদের গণতন্ত্রেরই বিজয় হয়। আশাকরি, এদেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ মানুষ প্রত্যাশা করে। যে বাংলাদেশে কোনো সন্ত্রাস ও নৈরাজ্য থাকবে না।

টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুবদলের সভাপতি খন্দকার রাশেদুল আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ।


দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ
নিজস্ব প্রতিবেদক
Friday, 18 September, 2026
শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
Thursday, 10 September, 2026
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 1 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up