Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
দুবাইয়ে বিমানের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি
Published : Thursday, 18 September, 2025 at 10:46 AM

ফাইল ছবি

ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে। এতে ওই ফ্লাইট স্থগিত হওয়ায় নির্ধারিত সময়ে ঢাকা পৌঁছাতে পারেননি ১৭৮ জন যাত্রী। আটকেপড়া যাত্রীদের হোটেলে থাকার ব্যবস্থা করেছে বিমান। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানিয়েছেন, মঙ্গলবার রাতে (১৬ সেপ্টেম্বর) উড্ডয়নের আগে নিয়মিত পরিদর্শনের সময় উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। তখন যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে উড়োজাহাজটি গ্রাউন্ডেড করা হয়েছে। আটকেপড়া যাত্রীদের হোটেলে স্থানান্তর করা হয়েছে। তাদের জন্য খাবারের ব্যবস্থাও করা হয়েছে। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগ জানিয়েছে, বোয়িং ৭৮৭-৮ মডেলের ফ্লাইট বিজি-২৪৮ মঙ্গলবার দিনগত রাত ১২টা ৫ মিনিটে দুবাই থেকে সিলেট হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিলো। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে উড্ডয়ন সম্ভব হয়নি। 

ঢাকা থেকে বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বিমানের একটি ফ্লাইটে প্রয়োজনীয় যন্ত্রাংশ দুবাইয়ে পৌঁছানোর কথা রয়েছে। ত্রুটি সমাধান শেষে বুধবার রাতেই উড়োজাহাজটি সিলেট হয়ে ঢাকার উদ্দেশ্যে দুবাই থেকে উড্ডয়ন করবে বলে আশা করছে বিমানের প্রকৌশল বিভাগ। 

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
এখনও ফাঁকা পূর্বাচল বাস ডিপো
নিজস্ব প্রতিবেদক
Thursday, 30 July, 2026
ট্রেনের ইঞ্জিনে আগুন, রেল যোগাযোগ বন্ধ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 11 November, 2025
মেট্রোরেল কর্মীদের সব ছুটি বাতিল
নিজস্ব প্রতিবেদক
Sunday, 9 November, 2025
সব রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক
Monday, 27 October, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up