Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
১৭ ডিসেম্বরে শুরু হবে অমর একুশে বইমেলা
Published : Thursday, 18 September, 2025 at 9:24 PM

নির্ধারিত সময়ের আগেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

নির্ধারিত সময়ের আগেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজান উপলক্ষে অমর একুশে বইমেলা ২০২৬ নির্ধারিত সময়ের আগেই শুরু হচ্ছে। এবারের বইমেলা শুরু হবে চলতি বছরের ১৭ ডিসেম্বর থেকে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। সভায় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব, পরিচালকরা এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের পরিপ্রেক্ষিতে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ আগামী ১৭ ডিসেম্বর ২০২৫ থেকে ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত নির্ধারণ করা হয়।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
শুভ জন্মাষ্টমী আজ
নিজস্ব প্রতিবেদক
Friday, 4 September, 2026
বইমেলা কবে, যা জানালো বাংলা একাডেমি
নিজস্ব প্রতিবেদক
Monday, 3 November, 2025
রাজধানীর যেসব ঘাটে হবে প্রতিমা বিসর্জন
নিজস্ব প্রতিবেদক
Thursday, 2 October, 2025
বিজয়া দশমী আজ, দেবী দুর্গার বিসর্জন
নিজস্ব প্রতিবেদক
Thursday, 2 October, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up