Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
বিশ্বের ৮ম উচ্চতম শৃঙ্গ মানাসলু জয় করলেন বাংলাদেশি পর্বতারোহী তমাল
Published : Thursday, 25 September, 2025 at 12:24 PM

বাংলাদেশি পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল

বাংলাদেশি পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল

বাংলাদেশি পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল হিমালয়ের অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসলু (৮,১৬৩ মিটার) জয় করেছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৪টায় তিনি শীর্ষে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উত্তোলন করেন।

তমাল ১ সেপ্টেম্বর অভিযান শুরু করেন। পর্বতারোহণ সংস্থা ‘সেভেন সামিটস’ পরিচালিত কঠিন ও বিপদসংকুল অভিযানে তিনি নিরাপদে ক্যাম্প-৪ পর্যন্ত নামেন। বাংলাদেশ সমন্বয়ক মহিউদ্দিন আল মুহিত জানান, তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

তমালের এই সাফল্য বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে নতুন দৃষ্টান্ত। ১৪ বছরের বেশি সময় ধরে পাহাড়ে ট্রেকিং করছেন তমাল এবং নিজস্ব অর্থায়নে এই অভিযান সম্পন্ন করেছেন।

মানাসলু পশ্চিম-মধ্য নেপালের মানসিরি হিমালয়ে অবস্থিত। ১৯৫৬ সালে প্রথম জাপানি দলের পর্বতারোহীরা শৃঙ্গ জয় করেন। উচ্চতায় অষ্টম হলেও এটি বিশ্বের প্রাণঘাতী পর্বতগুলোর মধ্যে চতুর্থ।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
আজ আন্তর্জাতিক যুব দিবস
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 12 August, 2025
রথযাত্রা উৎসব শুরু আজ
নিজস্ব প্রতিবেদক
Friday, 27 June, 2025
বৃহস্পতিবার যেসব এলাকায় গ্যাস থাকবে না
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 21 May, 2025
সম্ভবনার স্বপ্নে স্বাগত ২০২৫
দেশসংবাদ ডেস্ক
Wednesday, 1 January, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up