Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
চাঁপাই, রাজশাহী ও নাটোর থেকে আবারও দূরপাল্লার বাস চলাচল বন্ধ
Published : Friday, 26 September, 2025 at 12:03 PM

ফাইল ছবি

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে আবারও হঠাৎ করে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এবার বাস বন্ধ করে দিয়েছেন মালিকেরা। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নাটোর জেলা শ্রমিক ইউনিনের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ। এ তিন জেলা থেকে বাস চলাচল বন্ধ হওয়ার ফলে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজারসহ দূরের গন্তব্যের যাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েছেন। 

অন্যদিকে নাটোর রেলষ্টেশন থেকে যথা সময়ে সব ধরনের ট্রেন ছেরে গেলেও যাত্রীদের চাপ ছিল অনেক বেশী। 

জানা যায়, একতা ট্রান্সপোর্টের বাস ও লোকাল বাস ছাড়া অন্য সব পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে। এর আগে চলতি মাসেই বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে দুই দফা বাস বন্ধ করে দেন চালক, তাদের সহকারী ও সুপারভাইজাররা। পরে মালিকপক্ষ শ্রমিকদের এ দাবি মেনে নেয়। এরপরও শ্রমিক অযৌক্তিক দাবি সামনে আনছেন, যা মেনে নেওয়া সম্ভব নয়। শ্রমিকদের সঙ্গে না পেরে তারা নিজেরাই এবার বাস বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন।

নওগাঁ আত্রাই এর ঝুমা ও তার পরিবারের অন্য সদস্যা জানান, ন্যাশনাল পরিহবন নাটোর কাউন্টার থেকে তারা ঢাকা যাওয়ার জন্য আগেই টিকিট নিয়েছেন। কিন্তু শুক্রবার সকালে কাউন্টারে এসে জানতে পারেন বাস বন্ধ। 

নাটোরের সিংড়া থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে আসা নজরুল ইসলাম নামে এক যাত্রী বলেন, সকালে এসে তিনি হরিশপুর কাউন্টার গুলোতে গিয়ে জানতে পারেন যে, ঢাকাগামী সব বাস বন্ধ। পরে নাটোর রেল ষ্টেশন আসেন সেখানেও অতিরিক্ত যাত্রীর চাপ।    

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের দেয়া তথ্যমতে, শ্রমিকদের দাবি-দাওয়ার ব্যাপারে গত মঙ্গলবার ঢাকায় তাদের সঙ্গে বসা হয়েছিল। তাদের বেতন-ভাতা বৃদ্ধি করা হয়েছে। সভায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারাও উপস্থিত ছিলেন। সভা সুন্দরভাবেই শেষ হয়। এরপর বাস চলাচলও শুরু হয়।

এর আগে, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ৭ সেপ্টেম্বর রাতে তিন জেলা থেকে দূরপাল্লার বাস চালানো বন্ধ করে দেন শ্রমিকেরা। দুই দিন পর মালিকপক্ষের আশ্বাসে তারা আবার বাস চালানো শুরু করেন। কিন্তু আশ্বাস অনুযায়ী বেতন-ভাতা বৃদ্ধি করা না হলে ২২ সেপ্টেম্বর সকাল থেকে আবার কর্মবিরতি শুরু করেন তারা। ২৩ সেপ্টেম্বর বিকেল পর্যন্ত একতা ছাড়া বাকি সব বাস চলাচল বন্ধ ছিল।

এ বিষয় নাটোর জেলা শ্রমিক ইউনিনের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, নাটোর থেকে লোকাল বাস চলাচল করছে এতে কোন সমস্য হচ্ছে না।  এখন শ্রমিকেরা দূরপাল্লার বাস যেখানে –সেখানে থামিয়ে যাত্রী তুলতে চাচ্ছেন আবার খোরাকি ভাতা দাবি করছেন।  এটা নিয়ে তাদের সঙ্গে নতুন করে বিরোধ। তারা বাস চালাবেন না বলেছেন। মালিকরাও বলেছে, ঠিক আছে, এভাবে বাস চালাতে চাই না। কয়দিন বসে থাকবে থাকুক।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ট্রেনের ইঞ্জিনে আগুন, রেল যোগাযোগ বন্ধ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 11 November, 2025
মেট্রোরেল কর্মীদের সব ছুটি বাতিল
নিজস্ব প্রতিবেদক
Sunday, 9 November, 2025
সব রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক
Monday, 27 October, 2025
মেট্রোরেলে সময় ও ট্রিপ বাড়ছে
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 15 October, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up