Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
Published : Monday, 29 September, 2025 at 10:55 AM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাবনার ভাঙ্গুড়া রেলওয়ে স্টেশনে পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে তিন ঘণ্টা ধরে দুর্ভোগে রয়েছেন ট্রেনের যাত্রীরা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ভাঙ্গুড়া স্টেশনে দুর্ঘটনার কবলে পড়ে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) ট্রেন ভাঙ্গুড়া স্টেশনের সিগন্যাল অনুযায়ী অপর ঢাকাগামী একটি ট্রেনকে সাইট দিতে ভোররাতে ভাঙ্গুড়া স্টেশনের লুপ লাইনে দাঁড়ায়। ঢাকাগামী ট্রেনটি চলে যাওয়ার পর সিগন্যাল অনুযায়ী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি তার গন্তব্যের দিকে রওনা হয়। কিন্তু ভাঙ্গুড়া স্টেশনের লুপ লাইনে থেকে মেইন লাইনে উঠতে গিয়ে ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা থেকে উত্তরবঙ্গের রেললাইন যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে পড়ে। ফলে দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রী।

ভাঙ্গুড়া স্টেশনের স্টেশন মাস্টার মো. আরিফুল ইসলাম জানান, সিগন্যাল অমান্য করে ড্রাইভার ট্রেনটিকে দ্রুত গতিতে নিয়ে যাবার চেষ্টা করলে লুপ লাইন থেকে প্রধান লাইনে উঠেতেই এ ঘটনা ঘটে। তবে চাটমোহর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন কিছু সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছাবে বলেও তিনি জানান। তবে রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকারী ট্রেন ভাঙ্গুড়া স্টেশনে এসে পৌঁছায়নি।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে পাকশীর বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন বলেন, উদ্ধার কাজ চলছে। ঘণ্টাখানেকের মধ্যে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
এখনও ফাঁকা পূর্বাচল বাস ডিপো
নিজস্ব প্রতিবেদক
Thursday, 30 July, 2026
ট্রেনের ইঞ্জিনে আগুন, রেল যোগাযোগ বন্ধ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 11 November, 2025
মেট্রোরেল কর্মীদের সব ছুটি বাতিল
নিজস্ব প্রতিবেদক
Sunday, 9 November, 2025
সব রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক
Monday, 27 October, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up