Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে স্বর্ণের ‘দুবাই ড্রেস’
Published : Tuesday, 21 October, 2025 at 2:58 PM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সংযুক্ত আরব আমিরাতের আল রোমাইজান গোল্ড অ্যান্ড জুয়েলারি কোম্পানির তৈরি ‘দুবাই ড্রেস’ বিশ্বের সবচেয়ে ভারী স্বর্ণের পোশাক হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে। পোশাকটির ওজন ১০.০৮১২ কিলোগ্রাম। এর মূল্য প্রায় ৪৬ লাখ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি টাকা)।

শারজাহ এক্সপো সেন্টারে আয়োজিত মধ্যপ্রাচ্যের ৫৬তম ঘড়ি ও গয়নার প্রদর্শনীর সময় এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোম্পানিটিকে রেকর্ড সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

‘দুবাই ড্রেস’ চারটি প্রধান অংশে তৈরি। এতে একটি স্বর্ণের মুকুট (৩৯৮ গ্রাম), নেকলেস (৮,৮১০.৬০ গ্রাম), কানের দুল (১৩৪.১ গ্রাম) ও হেয়ার পিস (৭৩৮.৫ গ্রাম) আছে। পুরো পোশাকটি ২১ ক্যারেট খাঁটি সোনা দিয়ে নির্মিত।

ঐতিহ্যবাহী আমিরাতি সংস্কৃতি ও ইতিহাস থেকে কোম্পানির ডিজাইনাররা এই পোশাক তৈরিতে অনুপ্রেরণা নিয়েছেন। এতে সোনার নকশা ও রঙিন রত্নখচিত অলঙ্করণে ফুটে উঠেছে আধুনিকতার ছোঁয়ায় প্রাচীন ঐতিহ্যের অনন্য রূপ।

আল রোমাইজানের আঞ্চলিক উপব্যবস্থাপক মোহসেন আল ধাইবানি বলেন, এই শুধু গয়নার কাজ নয়, এটি আমিরাতের সৃজনশীলতার প্রতীক।

তিনি আরও বলেন, এই অর্জন দুবাইয়ের অবস্থানকে স্বর্ণ ও গয়নার বৈশ্বিক কেন্দ্র হিসেবে আরও সুদৃঢ় করবে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
এক যুবককে ৩ বোনের বিয়ে!
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 26 July, 2026
বিশ্ব সমুদ্র দিবস আজ
নিজস্ব প্রতিবেদক
Sunday, 8 June, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up