Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের ভাতা বাড়াল সরকার ■ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি ■ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৪ মামলা ■ শাপলা হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ■ এসএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ প্রকাশ ■ দেশের ১৩ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা ■ ঢাকার বাতাস আজ সহনীয়
এসএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ প্রকাশ
Published : Monday, 27 July, 2026 at 1:05 PM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছেন প্রায় ১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী। নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ না হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা বাড়লেও শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের সব প্রস্তুতি শেষ হবে। সম্ভাব্য তারিখ হিসেবে ৩০ জুলাই বিবেচনায় রাখা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুতের কাজ শেষ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, শুরুতে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন সম্ভব হয়নি। বর্তমানে নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্নের চেষ্টা চলছে। শিক্ষা মন্ত্রণালয় যে তারিখ নির্ধারণ করবে, সেদিনই ফল প্রকাশ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, শিক্ষা বোর্ড নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রস্তুত করতে পারলে ৩০ জুলাই ফল প্রকাশের সম্ভাবনা সবচেয়ে বেশি। ২৭ জুলাই সরকারি কর্মসূচি এবং ৩১ জুলাই সাপ্তাহিক ছুটির বিষয়টি বিবেচনায় নিয়েই এই তারিখকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। প্রচলিত নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও এবার সেই সময়সীমা অতিক্রম হয়েছে।

গত ২১ এপ্রিল শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছিলেন ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, আগের বছরের তুলনায় এবার পরীক্ষাকেন্দ্রে বহিষ্কারের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে।

উল্লেখ্য, ফল প্রকাশের চূড়ান্ত তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পরই এ বিষয়ে নিশ্চিত ঘোষণা দেওয়া হবে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র শাহবাগ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up