Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ হামের উপসর্গে আরো ৫ জনের মৃত্যু ■ রাষ্ট্রপতি নির্বাচনে আলোচনায় বসছে ইসি ■ এসএসসির ফল প্রকাশের তারিখ চূড়ান্ত ■ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের ভাতা বাড়াল সরকার ■ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি ■ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৪ মামলা ■ শাপলা হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি
Published : Monday, 27 July, 2026 at 2:46 PM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সব বিভাগেই আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, বঙ্গোপসাগরের উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। গভীর নিম্নচাপটি তৎসংলগ পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলে অবস্থান করছে।

এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যায় পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি
নিজস্ব প্রতিবেদক
Monday, 27 July, 2026
ঢাকার বাতাস আজ সহনীয়
নিজস্ব প্রতিবেদক
Monday, 27 July, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up