Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ পদোন্নতিতে যোগ্য বাক্তিদের সুযোগ দেয়া হবে ■ ইসলামাবাদে দুই শতাধিক মার্কিন সেনা নিহত ■ বার্লিনে এক উৎসবে গাড়ি হামলা, নিহত ১ ■ গ্যাস সংকটের তীব্রতায় দুর্ভোগে গ্রাহক-শিল্প খাত ■ এসএসসি ও সমমানের ফল প্রকাশ নিয়ে যা জানা গেল ■ প্রতিদিন শুধু সালাদ খেলেই কি শরীরে ফাইবারের ঘাটতি মিটে ■ জাতিসংঘে বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গৃহীত
এসএসসি ও সমমানের ফল প্রকাশ নিয়ে যা জানা গেল
Published : Sunday, 26 July, 2026 at 10:34 AM

এসএসসি পরীক্ষার্থী

এসএসসি পরীক্ষার্থী

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় থাকা লাখো শিক্ষার্থীর উদ্বেগের অবসান হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (৩০ জুলাই) ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ‘আমরা ২০ তারিখের (জুলাই) মধ্যে ফল প্রকাশের চেষ্টা করেছিলাম। সেটা সম্ভব হয়নি। এখন ২৭ থেকে ২৮ তারিখের মধ্যে ফল রেডি করে ফেলবো। এরপর শিক্ষা মন্ত্রণালয় যেদিন বলবে, সেদিন ফল প্রকাশ করা হবে।’

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক বিভাগের এক কর্মকর্তা জানান, ২৮ জুলাইয়ের মধ্যে বোর্ডগুলো ফল প্রস্তুত করতে পারলে চলতি মাসেই তা প্রকাশ করা সম্ভব। 

তিনি বলেন, ‘২৭ জুলাই নতুন কুঁড়ি ক্রীড়ার উদ্বোধন হবে, প্রধানমন্ত্রী থাকবেন। ওই প্রোগ্রাম নিয়ে এখন মন্ত্রী, সচিবসহ শিক্ষা প্রশাসনে ব্যস্ততা। আবার ৩১ জুলাই শুক্রবার। সেক্ষেত্রে ৩০ জুলাই ফল প্রকাশের সম্ভাবনা বেশি।’

এবার এসএসসি ও সমমান পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২০ মে। নিয়ম অনুযায়ী, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে তা প্রকাশ করা সম্ভব হয়নি।

গত ২১ এপ্রিল শুরু হওয়া এ পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডের দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী ছিল। এবারের পরীক্ষায় বহিষ্কারের সংখ্যাও ছিল তুলনামূলকভাবে কম।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র শাহবাগ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up