দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে মঙ্গলবার (২৬ জুলাই) বেলা ১১টায় সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
সোমবার (২৭ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, মঙ্গলবার বেলা ১১টায় সংসদ ভবনে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা করবেন সিইসি।