Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে হাইকোর্টে রিট ■ হামের উপসর্গে আরো ৫ জনের মৃত্যু ■ রাষ্ট্রপতি নির্বাচনে আলোচনায় বসছে ইসি ■ এসএসসির ফল প্রকাশের তারিখ চূড়ান্ত ■ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের ভাতা বাড়াল সরকার ■ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি ■ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৪ মামলা
এসএসসির ফল প্রকাশের তারিখ চূড়ান্ত
Published : Monday, 27 July, 2026 at 3:28 PM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আব্দুল খালেক।

সোমবার (২৭ জুলাই) ফল প্রকাশের তারিখের বিষয়টি নিশ্চিত করেন তিনি। এর আগে নির্ধারিত সময় অনুযায়ী ২০ জুলাই ফল প্রকাশের কথা থাকলেও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়।

গত ১৮ জুলাই বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, ২০ জুলাই এসএসসির ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তবে জুলাই মাসের মধ্যেই ফল প্রকাশের জন্য প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছিলেন তিনি।

এর আগে গত ৮ জুন সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশ করা হবে। এ জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছিল।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। এরপর পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী। আগামী ১০ আগস্ট এসব পরীক্ষার ফল একযোগে প্রকাশ করা হবে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
এসএসসির ফল প্রকাশের তারিখ চূড়ান্ত
নিজস্ব প্রতিবেদক
Monday, 27 July, 2026
ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র শাহবাগ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up