Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চান প্রধানমন্ত্রী ■ জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প ■ হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ■ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত ■ বঙ্গভবনে প্রথম কর্মদিবস শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ■ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যা জানালেন সিইসি ■ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসি সঙ্গে বৈঠকে ভারপ্রাপ্ত স্পিকার
বঙ্গভবনে প্রথম কর্মদিবস শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
Published : Tuesday, 28 July, 2026 at 1:54 PM

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে পৌঁছে রাষ্ট্রপতির কার্যালয় প্রথমবারের মত আনুষ্ঠানিক দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে জাতীয় সংসদের সরকারি বাসভবন থেকে তিনি বঙ্গভবনে যান।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হাফিজ উদ্দিন আহমদের প্রথম আনুষ্ঠানিক দাপ্তরিক কর্মদিবস। বঙ্গভবনে পৌঁছানোর মধ্য দিয়ে রাষ্ট্রপতির কার্যালয়ে তার আনুষ্ঠানিক কর্মযাত্রা শুরু হলো।

এর আগে, গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর রোববার সকালে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনীর প্রধানরা ছাড়াও ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। পরে রাজধানীতে ফিরে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
রাষ্ট্রপতি নির্বাচনে আলোচনায় বসছে ইসি
নিজস্ব প্রতিবেদক
Monday, 27 July, 2026
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৪ মামলা
নিজস্ব প্রতিবেদক
Monday, 27 July, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up