Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
১৬ নেতার পদত্যাগ, লক্ষ্মীপুরে যুবদলের কমিটি বিলুপ্ত
Published : Tuesday, 28 July, 2026 at 8:10 PM

যুবদল, ছবি: সংগৃহীত

যুবদল, ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়ন যুবদলের নতুন কমিটির ৩১ সদস্যের মধ্যে ১৬ জনের পদত্যাগের পর ওই কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় যুবদল। মঙ্গলবার (২৮ জুলাই) যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ভূঁইয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। তবে বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির কারণ উল্লেখ করা হয়নি।

জেলা যুবদলের দপ্তর সম্পাদক শামছুল আহসান মামুন বলেন, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় কুশাখালী ইউনিয়ন যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। তবে এ সিদ্ধান্তের কারণ সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।

জেলা যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুন বলেন, কমিটি ঘোষণার পর কয়েকজন নেতার পদত্যাগের খবর পাওয়া গেলেও কোনো পদত্যাগপত্র জেলা কমিটির কাছে জমা পড়েনি।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিষয়টি প্রকাশের পর তা কেন্দ্রীয় নেতাদের নজরে এলে তারা কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেন। দলীয় সূত্র জানায়, গত রবিবার (২৬ জুলাই) রাতে ফেসবুকের মাধ্যমে কুশাখালী ইউনিয়ন যুবদলের নতুন কমিটি প্রকাশ করা হয়। এর আগে ইউনিয়ন সম্মেলনও অনুষ্ঠিত হয়েছিল। কমিটি ঘোষণার এক দিনের মাথায় সোমবার (২৭ জুলাই) ছয় যুগ্ম আহ্বায়কসহ ১৬ জন পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতাদের অভিযোগ, অর্থের বিনিময়ে প্রবাসীদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে এবং প্রত্যাশিত পদ না পাওয়ায় তারা পদত্যাগ করেছেন। তাদের দাবি, নতুন কমিটির আহ্বায়ক আব্দুর রশিদ ও সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ বিদেশ থেকে এসে কমিটির দায়িত্ব নিয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য জানানো হয়নি।

দেশ সংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ
নিজস্ব প্রতিবেদক
Friday, 18 September, 2026
শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
Thursday, 10 September, 2026
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 1 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up