Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ সৌদির রাষ্ট্রীয় তেল শোধনাগারে হুতিদের ড্রোন হামলা ■ সচিবালয়ে বিএনপির কোনো বৈঠক হয়নি ■ রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ালো ■ নেত্রকোনায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ ■ ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা ■ রাজধানীর শ্যামলীতে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে ■ হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৫
জুলাইয়ে ডেঙ্গুতে ৩৬ মৃত্যু, আক্রান্ত ৯২০৬
Published : Friday, 31 July, 2026 at 5:17 PM

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কয়েকজন রোগী

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কয়েকজন রোগী

জুলাই মাসে ভয়াবহভাবে বেড়েছে ডেঙ্গু প্রবণতা। এক মাসেই ৩৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে ডেঙ্গু।

এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯ হাজার ২০৬ জন। চলতি বছরে মাস অনুযায়ী সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু জুলাইয়ে। সামনে ডেঙ্গু প্রবণতা আরো বাড়তে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।

এই নিয়ে চলতি মাসে হলো ৩৬ জনের মৃত্যু। আর চলতি বছরে এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে ১৫৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রন্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩১০ জনে।

জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুই জন করে মৃত্যু ছিল ডেঙ্গুতে। মে মাসে মৃত্যু হয় একজনের। জুনে ১৩ জনের মৃত্যু ছিল এবং জুলাই মাসে মৃত্যু হয়েছে ৩৬ জনের। এ ছাড়া মার্চ, এপ্রিলে কোনো ডেঙ্গু আক্রন্ত কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায়নি স্বাস্থ্য অধিদপ্তর।

আক্রন্তও হয়েছে জুলাই মাসে সবচেয়ে বেশি।

এই মাসে ৯ হাজার ২০৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর আগের মাসে অর্থাৎ জুন মাসে ২ হাজার ৯০৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। অন্যদিকে জানুয়ারিতে এক হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিল ৬৪০ এবং মে মাসে ৭১৪ জনের ডেঙ্গু শানাক্ত হয়।  

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ালো
দেশ সংবাদ ডেস্ক
Thursday, 13 August, 2026
গাজীপুর মহাসড়কে ঘরমুখী মানুষের ঢল
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 5 August, 2026
সকালেই রাজধানীর সড়কে তীব্র যানজট
নিজস্ব প্রতিবেদক
Sunday, 2 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up