Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ঢাবিতে ছাত্রদল-শিবির উত্তেজনা, হাতাহাতি-বিক্ষোভ
Published : Sunday, 2 August, 2026 at 9:57 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়, ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষের কার্যালয়ে ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। হল সংসদের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ইব্রাহীম খলিলের কক্ষে দুই অতিথির বিরুদ্ধে ‘সমকামী কর্মকাণ্ডে’ জড়ানোর অভিযোগকে কেন্দ্র করে রোববার (২ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষ তাদের কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে।

ঘটনার পর সন্ধ্যায় এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়। এদিকে, হল প্রাধ্যক্ষের পদত্যাগের দাবি ও ঘটনার বিষয়ে ছাত্রদল-শিবির পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। তবে প্রাধ্যক্ষের পদত্যাগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো নিশ্চিত করা হয়নি।

শহীদুল্লাহ হল ছাত্রদলের আহ্বায়ক মোছাদ্দিক আল হক শান্ত অভিযোগ করেন, এজিএস ইব্রাহীম খলিলকে রক্ষা করতে শিবির বিভিন্নভাবে চেষ্টা করছে। তার দাবি, ঘটনার আগের দিন সিসিটিভির ফুটেজ মুছে ফেলা হয়েছে, যাতে ঘটনার সময় এজিএস হলে ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া না যায়।

তিনি বলেন, তদন্ত কমিটির কার্যক্রম চলাকালে প্রাধ্যক্ষের কার্যালয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। ছাত্রদলের নেতা-কর্মীরাও সেখানে অবস্থান নেন। পরে শিবিরের নেতা-কর্মীরা তাদের ওপর হামলা করেন। এতে ছাত্রদলের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।

অন্যদিকে, শহীদুল্লাহ হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) তৌকির হাসান ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেন। তিনি বলেন, তদন্ত কমিটির ডাকে তারা এজিএস ও তার রুমমেটকে নিয়ে তদন্তে অংশ নিতে যান। তদন্ত চলাকালে ছাত্রদলের কয়েকজন সদস্য সেখানে প্রবেশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

তৌকির হাসানের দাবি, পরে ছাত্রদলের সদস্যরা প্রাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় শিবিরের এক সদস্য তাদের ছবি তুলেছেন—এমন অভিযোগ তুলে তাঁর ওপর হামলা চালানো হয়। পরে তাঁরা প্রাধ্যক্ষের কক্ষে আশ্রয় নেন। সেখানে ঘটনার ভিডিও ধারণের চেষ্টা করা হলে সেটিকে কেন্দ্র করেও আবার হামলা হয় বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও অভিযোগ করেন, ঘটনাস্থলে কয়েকজন হাউস টিউটর উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। এর আগে অভিযোগের বিষয়ে শহীদুল্লাহ হল সংসদের এজিএস ইব্রাহীম খলিল বলেন, তার মায়ের মামাতো ভাই চিকিৎসার জন্য ঢাকায় এসে কিছু সময় বিশ্রামের জন্য তার কক্ষ ব্যবহারের অনুমতি চেয়েছিলেন। তার সঙ্গে আরও একজন ছিলেন।

ইব্রাহীম খলিলের দাবি, ঘটনার সময় তিনি হলে ছিলেন না। ক্লাস শেষে বন্ধুদের সঙ্গে মাওয়া গিয়েছিলেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর মাধ্যমে বিষয়টি জানতে পারেন। আগে জানতে পারলে তিনি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতেন বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, এখন বিষয়টি জানার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
Thursday, 10 September, 2026
২৪৩ শিক্ষকের চাকরি স্থায়ী করেছে সরকার
দেশ সংবাদ ডেস্ক
Sunday, 6 September, 2026
একাদশে ভর্তি আবেদন শুরু আজ, কোটা ৭ শতাংশ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 September, 2026
এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
Monday, 24 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up