Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
শুরু হচ্ছে কারিগরি শিক্ষকদের বদলি, অধিদপ্তরের নতুন নির্দেশনা
Published : Thursday, 27 August, 2026 at 9:44 PM

কারিগরি শিক্ষা অধিদপ্তর, ছবি: দেশসংবাদ গ্রাফিক্স

কারিগরি শিক্ষা অধিদপ্তর, ছবি: দেশসংবাদ গ্রাফিক্স

দেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু হচ্ছে। এজন্য প্রতিষ্ঠানের নিজস্ব ইমেইল ঠিকানা তৈরি করতে বলা হয়েছে। আগামী ৩০ আগস্টের মধ্যে ইমেইল তৈরি করে কারিগরি শিক্ষা অধিদপ্তরকে জানাতে হবে।

বৃহস্পতিবার কারিগরি শিক্ষা অধিদপ্তরের নোটিশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ২০ মের চিঠি মোতাবেক বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলির প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে। এ জন্য একটি নীতিমালার আওতায় স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম বাস্তবায়নের উদ্দেশ্যে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬ প্রণয়ন করা হয়।

নোটিশে আরও বলা হয়, নীতিমালার আলোকে বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও সব শিক্ষকের বদলির ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিজস্ব ইমেইল অ্যাড্রেস তৈরি করা অতীব প্রয়োজন। এমন অবস্থায়, বেসরকারি এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও সব শিক্ষকের বদলির ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিজস্ব ইমেইল অ্যাড্রেস তৈরি করে মেইলে (ddmpo2020@gmail.com) অথবা সংযুক্ত গুগল লিংকে ৩০ আগস্টের মধ্যে অধিদপ্তরকে নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ
শিক্ষা ডেস্ক
Tuesday, 13 October, 2026
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 13 October, 2026
উপাচার্যকে ভেতরে রেখেই চুয়েটের ভিসি ভবনে তালা
চট্টগ্রাম প্রতিনিধি
Monday, 12 October, 2026
 আজ বিশ্ব শিক্ষক দিবস
নিজস্ব প্রতিবেদক
Monday, 5 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up