Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ
Published : Tuesday, 4 August, 2026 at 1:14 PM

ট্রেন লাইনচ্যুত হয়ে রেল যোগাযোগ বন্ধ, ছবিঃ সংগৃহীত

ট্রেন লাইনচ্যুত হয়ে রেল যোগাযোগ বন্ধ, ছবিঃ সংগৃহীত

সিরাজগঞ্জে ঢাকা ঈশ্বরদী রেলসড়কে শহীদ এম মনসুর আলী স্টেশনে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকাগামী ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এদিকে শহীদ এম মনসুর আলী স্টেশনে একটি লেন থাকায় রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সকল জেলার সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ওসি খায়রুল আলম বলেন, সকাল ১১টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ঝ নম্বর বগি লাইনচ্যুত হয়েছে।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম বলেন, বর্তমানে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। অপরদিকে যমুনা সেতুর পূর্বপারে একতা এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস আটকা পড়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহণ কর্মকর্তা মোশারফ হোসেন ভুইয়া বলেন, ওই স্টেশনে একটি লেন হওয়ায় বিকল্প কোনো পথে রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে। লাইনচ্যুত বগিটি উদ্ধারে দেড় ঘণ্টার মধ্যে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন চলে আসবে। আশা করছি আগামী ৪ ঘণ্টার মধ্যে রেল বগিটি উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক করা হবে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩
গোপালগঞ্জ প্রতিনিধি
Sunday, 6 September, 2026
জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
টাঙ্গাইল প্রতিনিধি
Thursday, 13 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up