| শিরোনাম: |
|
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, ছবি: সংগৃহীত
অনূদিত বক্তব্যে তিনি বলেন, ফিলিস্তিনিদের প্রজন্মের পর প্রজন্ম নেতানিয়াহুর সরকারের হাতে গাজায় নারী ও শিশুদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার রেখে যাওয়া যন্ত্রণা ও ট্রমা বহন করবে।
একই সঙ্গে হামাসের কর্মকাণ্ডের নিন্দা জানান লুলা। জাতিসংঘের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক বিশেষ প্রতিবেদক ফ্রানচেস্কা আলবানিজকে তার বক্তব্যের কারণে যেন ‘নীরব’ করা না হয়, সেই আহ্বানও জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। সত্য বলার জন্য আলবানিজকে চুপ করিয়ে দেওয়ার যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করেন তিনি।
পশ্চিম তীরে ইসরাইলি বসতি সম্প্রসারণেরও সমালোচনা করেছেন লুলা। এসব বসতিকে তিনি অবৈধ হিসেবে উল্লেখ করে বলেন, এর ফলে ইসরাইলি ও ফিলিস্তিনিদের নিরাপদে বসবাসের জন্য গুরুত্বপূর্ণ দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা ক্রমেই সংকুচিত হয়ে পড়ছে। সূত্র: আল জাজিরা
দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ
|
আপনার মতামত দিন
|