Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
টোবাকোর দুই গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
Published : Wednesday, 5 August, 2026 at 1:11 PM

টোবাকোর গুদামে ভয়াবহ আগুন, ছবিঃ সংগৃহীত

টোবাকোর গুদামে ভয়াবহ আগুন, ছবিঃ সংগৃহীত

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোবাকো (বিএটি) কোম্পানির দুটি তামাকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের সাত ইউনিট। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে শিল্প পুলিশের চারটি দল।

বুধবার (৫ আগস্ট) সকাল ৭টার দিকে আশুলিয়ার নলাম এলাকায় অবস্থিত ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির দুটি তামাকের গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে গুদামের বিভিন্ন অংশে। দূর থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখতে পেয়ে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানায়।

খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের ব্যাপকতা বেড়ে যাওয়ায় চার ঘণ্টা পরও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে আরও দুটি ইউনিট যোগ দিলে আগুন নেভানোর কাজে মোট সাতটি ইউনিট অংশ নেয়।

আগুনের তীব্রতা দেখে আশপাশের বাড়িঘরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে অনেকেই নিজেদের মূল্যবান মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশের চারটি দল ঘটনাস্থলে দায়িত্ব পালন করছে। পাশাপাশি প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করছেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে এর উৎপত্তির কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত ছিল।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, সকাল সাড়ে ৭টার দিকে ব্রিটিশ আমেরিকান টোবাকো গোডাউনে আগুন লাগে। এসময় প্রথমে খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিসের চার ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের আরও দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে এসে যোগ দেন। তবে এখন আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে আসতে সময় লাগতে পারে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪
নিজস্ব প্রতিবেদক
Saturday, 19 September, 2026
সাতসকালে সড়কে ঝরল ২ প্রাণ
ময়মনসিংহ প্রতিনিধি
Friday, 18 September, 2026
চাঁদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
ফেনী প্রতিনিধি
Wednesday, 16 September, 2026
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৪
ময়মনসিংহ প্রতিনিধি
Monday, 14 September, 2026
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন
ময়মনসিংহ প্রতিনিধি
Monday, 14 September, 2026
মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
Thursday, 10 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up